চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশে আরও একটি ওটিটি প্লাটফর্ম

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:০৬ পূর্বাহ্ণ ২৯, নভেম্বর ২০২২
বিনোদন
A A

দেশে বেশকিছু ওটিটি প্লাটফর্মের ভিড়ে যুক্ত হলো আরও একটি নতুন ওটিটি প্লাটফর্ম, দীপ্ত প্লে। সোমবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় জমকালো আয়োজনে ওটিটি প্লাটফর্মটির উদ্বোধন হয়। সংশ্লিষ্ট প্লাটফর্মটির কর্তাব্যক্তিরা ছাড়াও দীপ্ত টেলিভিশন কার্যালয়ে অনুষ্ঠিত আয়োজনে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

অনুষ্ঠানে জানানো হয়, আগ্রহীরা চাইলেই স্মার্টফোন ও স্মার্টটিভিতে ইনস্টল করতে পারবেন দীপ্ত প্লে অ্যাপটি। তিনটি সাবস্ক্রিপশন মডেলে দর্শকরা দেখতে পারবেন প্লাটফর্মটির প্রিমিয়াম কনটেন্ট। উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয় মাসিক, ৬ মাস ও ১ বছরের সাবস্ক্রিপশন প্ল্যান আছে এতে। এক মাসের জন্য ৫৯ টাকা, ৬ মাসের জন্য ২৯৯ ও ১ বছরের জন্য ৫৪৯ টাকা লাগবে সাবস্ক্রিপশন।

দেশের প্রচলিত সব মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে দেয়া যাবে সাবস্ক্রিপশন ফি। এ ছাড়া আরও দুটি উপায়ে দেখা যাবে দীপ্ত প্লে’র কনটেন্ট। কাজী মিডিয়া লিমিটেডের হেড অফ ডিজিটাল মো. আবু নাসিম জানান, সাবস্ক্রিপশন ছাড়াও অ্যাপ নামিয়ে কিংবা www.deeptoplay.com ওয়েবসাইটে গিয়ে কনটেন্ট দেখতে পারবেন দর্শকরা, তবে সে ক্ষেত্রে তাদের বিজ্ঞাপন সহ্য করতে হবে।

Banglabid

এ ছাড়া রয়েছে পে পার ভিউ পদ্ধতি। অর্থাৎ যে কনটেন্টটি দেখতে চান দর্শক, শুধু সেটার জন্য পে করেও কনটেন্ট দেখার সুযোগ থাকছে।

প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ‘দেশের সব প্রান্তে ইন্টারনেট সেবা আছে বলেই কাজী মিডিয়া দীপ্ত প্লে-এর মতো একটি প্লাটফর্ম তৈরি করার পরিকল্পনা করতে পেরেছে। এখন ১৩ কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করেন।’

অনুষ্ঠানে আরও ছিলেন দীপ্ত টিভির ব্যবস্থাপনা পরিচালক কাজী জাহিদুল হাসান, পরিচালক কাজী জাহিন হাসান, প্রধান নির্বাহী কর্মকর্তা ফুয়াদ চৌধুরী। হাভাস ক্রিয়েটিভ বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর মাজহার চৌধুরী, মিডিয়াকম লিমিটেডের প্রধান নির্বাহী অজয় কুমার কুন্ডু, এশিয়াটিক মাইনডশেয়ারের ম্যানেজিং ডিরেক্টর মোরশেদ আলম।

Reneta

নতুন নতুন ওয়েব সিনেমা, সিরিজ, নাটক, বিদেশি সিরিয়াল, দীর্ঘ ধারাবাহিক থাকছে দীপ্ত প্লে-তে।

এগুলোর মধ্যে অন্যতম আবু হায়াত মাহমুদের পরিচালনায় আসবে অগ্নিপুরুষ, মাহমুদুর রহমান হিমির পরিচালনায় আসবে পরী, মিজানুর রহমান আরিয়ানের পরিচালনায় আসবে শহরে অনেক রোদ, অনিমেষ আইচের পরিচালনায় আঁশটে আসবে দীপ্ত ওটিটিতে। দীপ্ত প্লেতে আছে দীপ্ত টিভির সমস্ত জনপ্রিয় অনুষ্ঠানও।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওটিটিওটিটি প্লাটফর্মনাটকপ্লাটফর্মবিদেশি সিরিয়ালসিনেমাসিরিজ
শেয়ারTweetPin

সর্বশেষ

এসএসসিতে কুমিল্লা জেলায় প্রথম ইভা

আগস্ট ১২, ২০২৬

বিটিভির ডিজি হিসেবে কাজী জেসিনের প্রথম কার্যদিবস

আগস্ট ১১, ২০২৬

মোস্তাফিজকে আবারও রেখে দিলেও সাকিব-তাসকিনকে ছেড়ে দিয়েছে দল

আগস্ট ১১, ২০২৬

আবারও মেসি-সুয়ারেজের সাথে জুটি গড়তে পারেন নেইমার

আগস্ট ১১, ২০২৬

জীবন বাঁচাতে ও পরিবেশ রক্ষায় গাছের কোন বিকল্প নেই: ময়মনসিংহ জেলা প্রশাসক

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT