চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাদুরোর মতো আরও যেসব রাষ্ট্রপ্রধানকে আটক করেছিল যুক্তরাষ্ট্র

পান্না আক্তারপান্না আক্তার
১২:৪৫ অপরাহ্ণ ০৫, জানুয়ারি ২০২৬
ভিডিও নিউজ, মাল্টিমিডিয়া
A A

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে নিউইয়র্কে নিয়ে যাওয়ার ঘটনাটি আন্তর্জাতিক রাজনীতিতে নতুন করে আলোড়ন তুলেছে। কয়েক মাস ধরে চাপ তৈরির পর মার্কিন বিশেষ বাহিনী ‘ডেল্টা ফোর্স’–এর অভিযানে মাদুরো ও তাকে স্ত্রীকে গ্রেপ্তার করা হয়। যুক্তরাষ্ট্রের দাবি—মাদক পাচার ও সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত ছিলেন মাদুরো। তবে রাশিয়া, চীন ও ইরান একে একটি স্বাধীন রাষ্ট্রের ওপর আগ্রাসন বলে নিন্দা জানিয়েছে।

 মাদুরোকে তুলে নেওয়ার এ ঘটনা নজিরবিহীন মনে হলেও ইতিহাস বলছে—এটি যুক্তরাষ্ট্রের এধরনের প্রথম অভিযান নয়।

 নরিয়েগা: মিত্র থেকে শত্রু

১৯৮৯ সালে পানামায় হামলা চালিয়ে সামরিক শাসক ম্যানুয়েল নরিয়েগাকে গ্রেপ্তার করে যুক্তরাষ্ট্র। একসময় সিআইএ ঘনিষ্ঠ এই নেতা পরে মাদক পাচার ও ক্ষমতা কুক্ষিগত করার অভিযোগে ওয়াশিংটনের শত্রুতে পরিণত হন। ভ্যাটিকান দূতাবাসে লুকিয়ে থাকলেও শেষ পর্যন্ত মানসিক চাপের কাছে হার মানেন নরিয়েগা। যুক্তরাষ্ট্রে বিচার হয়ে তার বাকি জীবন কাটে কারাগারে।

 সাদ্দাম হোসেন: গণবিধ্বংসী অস্ত্রের অজুহাত

২০০৩ সালে ইরাকে হামলা চালিয়ে সাদ্দাম হোসেনকে ক্ষমতাচ্যুত করে যুক্তরাষ্ট্র। গণবিধ্বংসী অস্ত্রের অভিযোগ প্রমাণিত না হলেও তাকে গ্রেপ্তার করে ফাঁসি দেওয়া হয়। এর ফলে ইরাক জুড়ে দীর্ঘস্থায়ী সহিংসতা ও লাখো বেসামরিক মানুষের মৃত্যু।

Reneta

 হুয়ান অরল্যান্ডো: অভিযোগ একই, মাদক

হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্ট হুয়ান অরল্যান্ডো এরনান্দেজকে ২০২২ সালে মাদক মামলায় গ্রেপ্তার করে যুক্তরাষ্ট্র। একসময় বিশ্বস্ত মিত্র হলেও শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের বিচারে ৪৫ বছরের সাজা পান তিনি। পরে ট্রাম্পের ক্ষমায় মুক্তি পান।

 বিশ্লেষকরা বলছেন, মাদুরোকে তুলে নেওয়া কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। ইতিহাস বলছে, যখনই কোনো রাষ্ট্রপ্রধান যুক্তরাষ্ট্রের স্বার্থের বাইরে যান, তখনই শুরু হয় চাপ, নিষেধাজ্ঞা, আর শেষ পর্যন্ত সামরিক বা আইনি অভিযান। তবে প্রশ্ন থেকে যায়—এগুলো কি সত্যিই ন্যায়বিচার, নাকি শক্তির মহড়া।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: যুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের মাঝে মা হারালেন ফ্রান্সের কোচ দেশম

জুন ২৪, ২০২৬

‘আমি ফিরে এসেছি’

জুন ২৪, ২০২৬

উজবেকিস্তানের বিপক্ষে রোনালদোর জোড়া গোলে যত রেকর্ড

জুন ২৪, ২০২৬

রোনালদোর রেকর্ডময় জোড়া গোলের রাতে পর্তুগালের গোল উৎসব

জুন ২৪, ২০২৬

রোনালদোর রেকর্ডে প্রথমার্ধে ৩ গোল পর্তুগালের

জুন ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT