চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওসমানী মেডিকেলের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২২ অপরাহ্ণ ১৮, জানুয়ারি ২০২৬
জনপদ, সিলেট, স্বাস্থ্য
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা তাদের চলমান কর্মবিরতি প্রত্যাহার করেছেন। রোববার (১৮ জানুয়ারি) দুপুরে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠক শেষে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির জানান, ঘণ্টাব্যাপী আলোচনায় হাসপাতালের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আনসার সদস্যদের ডিউটি জোরদারের আশ্বাস দেওয়া হয়েছে। একই সঙ্গে ইন্টার্ন চিকিৎসকরা নিরাপত্তা ও কাজের পরিবেশ উন্নয়নে মোট আটটি দাবি ও প্রস্তাব উপস্থাপন করেন, যেগুলো বাস্তবায়নের বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে।

তবে মানসিক প্রস্তুতির বিষয়টি বিবেচনায় নিয়ে ইন্টার্ন চিকিৎসকরা আজ রোববার কাজে যোগ না দিয়ে আগামীকাল সোমবার সকাল ৮টা থেকে নিয়মিত দায়িত্ব পালন শুরু করবেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

ইন্টার্ন চিকিৎসকদের দাবিগুলোর মধ্যে রয়েছে, প্রতিটি এডমিশন ইউনিটে প্রশিক্ষিত দুইজন আনসার (পুরুষ ও মহিলা ওয়ার্ডে একজন করে) নিয়োগ, সন্ধ্যার পর নির্দিষ্ট সময় পরপর টহল টিমের তদারকি, রাতে জরুরি পরিস্থিতিতে অনকল ফোর্স প্রস্তুত রাখা, রোগীর সঙ্গে সর্বোচ্চ দুইজন এটেন্ডেন্টের অনুমতি এবং শীত ও গ্রীষ্মকাল অনুযায়ী আলাদা ভিজিটিং সময় নির্ধারণ।

এছাড়া পরিচালকসহ হাসপাতাল প্রশাসনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকদের মাসিক সভা আয়োজন, বিশেষ করে এডমিশনের দিনে ইন্টার্নদের সঙ্গে মিডলেভেল চিকিৎসক উপস্থিত থাকা, শিক্ষানবিশ পর্যায়ে প্রয়োজনীয় প্রশিক্ষণে সহকারী রেজিস্ট্রারদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন, হাসপাতালের নিরাপত্তায় নিয়োজিত পুলিশ সদস্যদের কার্যকারিতা বৃদ্ধি, আনসার ও আউটসোর্সিং কর্মীদের নিয়মিত রোটেশন এবং ওষুধ কোম্পানির অবাধ প্রবেশাধিকার বন্ধের দাবিও জানানো হয়।

উল্লেখ্য, চিকিৎসায় অবহেলার অভিযোগকে কেন্দ্র করে সম্প্রতি হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ও স্টাফদের ওপর হামলার ঘটনা ঘটে। এর প্রতিবাদে নিরাপত্তা নিশ্চিত ও দোষীদের শাস্তির দাবিতে ইন্টার্ন চিকিৎসকরা অনির্দিষ্টকালের কর্মবিরতিতে যান। এতে কিছুদিন হাসপাতালের চিকিৎসাসেবা আংশিকভাবে ব্যাহত হয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইন্টার্ন চিকিৎসকদএমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালকর্মবিরতি প্রত্যাহারসিলেট
শেয়ারTweetPin

সর্বশেষ

সিঙ্গাপুরের অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগ

সিঙ্গাপুরে উগ্রবাদী পোস্টের কারণে দুই বাংলাদেশির ওয়ার্ক পারমিট বাতিল, দেশে ফেরত

জুলাই ১৭, ২০২৬

বাংলাদেশের প্রেক্ষাগৃহে নোলানের নতুন ঝড়!

জুলাই ১৭, ২০২৬

বৃষ্টি, নৃত্য আর মানবিকতার মেলবন্ধনে চারুকলায় ‘ঘনঘটা’

জুলাই ১৭, ২০২৬

নেতৃত্ব বদলের নতুন বার্তা, ব্রিটেনের প্রধানমন্ত্রী হওয়ার পথে অ্যান্ডি বার্নহ্যাম

জুলাই ১৭, ২০২৬
ছবি: প্রতিনিধি

ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT