বিনোদন

অস্কারে সেরা অভিনেত্রী মিশেল ইও

অস্কার ২০২৩

অভিনেত্রী হাসিমুখে পুরস্কার গ্রহণ করছেন, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

অভিনেত্রী একটি পুরস্কার হাতে নিয়ে হাসিমুখে বক্তব্য দিচ্ছেন, চ্যানেল আই অনলাইন এর জন্য ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

৯৫ তম অস্কার আসরে সেরা অভিনেত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন মিশেল ইও। এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স  সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে নিয়েছেন তিনি। তিনি প্রথম এশিয়ান নারী যিনি সেরা অভিনেত্রীর পুরস্কার জিতলেন। 

অ্যাডভেঞ্চারধর্মী ছবি ‘এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স’ এর গল্প একজন নারীকে কেন্দ্র করে, যিনি মাল্টিভার্সের মাধ্যমে নিজের বিভিন্ন সংস্করণ খুঁজে বেড়ান।

এই বিভাগে আরও মনোনয়ন পেয়েছিলেন আনা দে আরমাস (ব্লন্ড), আন্ড্রেয়া রাইজবরো (টু লেসলি), মিশেল উইলিয়ামস (দ্য ফেবলম্যানস) ও কেট ব্ল্যানচেট (টার) এর মতো অভিনেত্রীরা।

চলচ্চিত্র জগতের সবচেয়ে অভিজাত পুরস্কার অস্কার। লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে ২৩টি শাখায় পুরস্কার বিতরণের আয়োজন শুরু হয়েছে যুক্তরাষ্ট্রের সময় ১২ মার্চ রাত ৮টায় (বাংলাদেশ সময় ১৩ মার্চ ভোর ৬টা )। এবারের অস্কার সঞ্চালনা করছেন জিমি কিমেল।

বিষয়:অস্কার কেট ব্ল্যানচেট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…