চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অস্কার ২০২২: কে জিতবে, কার জেতা উচিত?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩৬ অপরাহ্ণ ১৭, মার্চ ২০২২
বিনোদন
A A

অস্কারের আর খুব বেশীদিন বাকি নেই, চলতি মাসের শেষে (২৮ মার্চ) বিখ্যাত ডলবি থিয়েটারে বসবে সিনেমার এই বার্ষিক অনুষ্ঠান। উত্তেজনার পারদ তাই তুঙ্গে। নানা জল্পনা-কল্পনা চলছে এবারের অস্কার নিয়ে। একাধিক ছবি আছে আলোচনায়। জেনে নিন অস্কারের বিভিন্ন ক্যাটাগরিতে আলোচনায় থাকা শিল্পী ও ছবি সম্পর্কে।

সেরা ছবি
জিতবে: দ্য পাওয়ার অব দ্য ডগ (নেটফ্লিক্স)
জেতা উচিত: দ্য পাওয়ার অব দ্য ডগ (নেটফ্লিক্স)
কারণ: এবছর অস্কারে সবচেয়ে বেশি মনোনয়ন পাওয়া ছবি ‘দ্য পাওয়ার অব দ্য ডগ’। ছবিটি চলতি বছরের বেশিরভাগ অ্যাওয়ার্ড অনুষ্ঠানেই সেরা ছবির পুরস্কার জিতে নিয়েছে। অস্কারেও এই ছবিকেও সবচেয়ে বেশি যোগ্য বলে মনে করছেন সমালোচকরা।

সেরা নির্মাতা
জিতবেন: জেন ক্যাম্পিয়ন, দ্য পাওয়ার অব দ্য ডগ
জেতা উচিত: জেন ক্যাম্পিয়ন
কারণ: সেরা ছবির পুরস্কার যদি হাতছাড়া হয়েও যায়, সেরা নির্মাতার পুরস্কার জিতে যেতে পারেন ক্যাম্পিয়ন। কারণ এই সিজনের সব বড় অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সেরা নির্মাতার পুরস্কার তার হাতেই উঠেছে।

সেরা অভিনেতা
জিতবেন: উইল স্মিথ, কিং রিচার্ড
জেতা উচিত: বেনেডিক্ট কাম্বারব্যাচ, দ্য পাওয়ার অব দ্য ডগ
কারণ: স্পোর্টস ড্রামা ‘কিং রিচার্ড’-এ উইল স্মিথের অভিনয় নজর কেড়েছে সবার। তাই অনেক অ্যাওয়ার্ড অনুষ্ঠানেই তিনিই জিতে নিয়েছেন সেরা অভিনেতার পুরস্কার। তবে বেনেডিক্ট কাম্বারব্যাচও কোনো অংশে কম নন।

Banglabid

সেরা অভিনেত্রী
জিতবেন: জেসিকা চ্যাস্টেইন, দ্য আইজ অব অ্যা টাম্মি ফায়ে
জেতা উচিত: স্ক্রিস্টেন স্টুয়ার্ট, স্পেন্সার
কারণ: এবছর অনেকগুলো পুরস্কার জিতে নিয়েছেন চ্যাস্টেইন। তবে ‘স্পেন্সার’ ছবিতে ক্রিস্টেন মন কেড়েছেন দর্শকের। চরিত্রের সঙ্গে এতটাই মিশে গিয়েছিলেন ক্রিস্টেন, ডায়ানার থেকে যেন তাকে আলাদাই করা যাচ্ছিলো না। এই চরিত্রটি ফুটিতে তোলার জন্য অনেক পরিশ্রম করেছেন তিনি।

সেরা পার্শ্ব অভিনেত্রী
জিতবেন: আরিয়ানা ডিবোস, ওয়েস্ট সাইড স্টোরি
জেতা উচিত: আরিয়ানা ডিবোস
কারণ: এসএজি পুরস্কার জিতে নিয়েছেন অভিনেত্রী। এই পুরস্কার এবছর তারই প্রাপ্য।

সেরা পার্শ্ব অভিনেতা
জিতবেন: কোডি স্মিথ-ম্যাকফি, দ্য পাওয়ার অব দ্য ডগ
জেতা উচিত: কোডি স্মিথ-ম্যাকফি
কারণ: এই দৌড়ে যারা আছেন, তাদের মাঝে সবচেয়ে বেশি সাড়া ফেলেছেন কোডি। তাই এবছর এই পুরস্কারের দাবীদার তিনিই।

Reneta

সেরা ওরিজিনাল স্ক্রিনপ্লে
জিতবে: লিকোরাইস পিজা
জেতা উচিত: লিকোরাইস পিজা
কারণ: ছবিটি একেবারেই ভিন্ন ধারার। যেমনটা হলিউড আগে দেখেনি।

সেরা অ্যাডাপ্টেড স্ক্রিনপ্লে
জিতবে: দ্য পাওয়ার অব দ্য ডগ
জেতা উচিত: দ্য লস্ট ডটার
কারণ: সাধারণত সেরা ছবির পুরস্কার যেই ছবি জিতে, একটি স্ক্রিনপ্লে অ্যাওয়ার্ডও সেটি জিতে নেয়। তাই দ্য পাওয়ার অব দ্য ডগ এই পুরস্কার জিতে যেতে পারে। তবে দ্য লস্ট ডটার চলতি বছরের আলোচিত ও প্রশংসিত একটি ছবি। এই পুরস্কার আসলে এটিরই প্রাপ্য।

সেরা অ্যানিমেটেড ফিচার
জিতবে: এনচেন্টো
জেতা উচিত: দ্য মিটশেলস ভার্সেস দ্য মেশিনস
কারণ: এনচেন্টো বেশিরভাগ অ্যাওয়ার্ড শোতে পুরস্কার জিতে নিয়েছে। তবে দ্য মিটশেলস ভার্সেস দ্য মেশিনস দারুণ ছবি।

সেরা ইন্টারন্যাশনাল ফিচার
জিতবে: ড্রাইভ মাই কার
জেতা উচিত: ড্রাইভ মাই কার
কারণ: ছকের বাইরে তৈরি করা এই ছবিটি চলতি বছর সেরা ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম পুরস্কার পাওয়ার জন্য সবচেয়ে যোগ্য।

সেরা ডকুমেন্টারি
জিতবে: সামার অব সৌল
জেতা উচিত: সামার অব সৌল
কারণ: কনসার্ট নিয়ে তৈরি এই ডকুমেন্টারিটি দর্শককে নাচিয়ে তোলে, মনে দাগ কেটে দেয়।

সেরা সিনেমাটোগ্রাফি
জিতবে: ডুন
জেতা উচিত: ডুন
কারণ: সাই ফাই ছবি ডুন দেখার সময় চোখ সরানো যায় না। গ্রেগ ফ্রেজারের অসাধারণ ক্যামেরার কাজ দেখে মুগ্ধ না হয়ে উপায় নেই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্কারএনচেন্টোডলবি থিয়েটারডুনড্রাইভ মাই কারদ্য পাওয়ার অব দ্য ডগলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আরব আমিরাতে বিগ টিকিটে ১ লাখ দিরহাম জিতলেন বাংলাদেশি প্রবাসী

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

আজ কিশোরগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত।

ঢাকাসহ ৮ অঞ্চলে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

আগস্ট ১৬, ২০২৬
ছবি: আরিফ আহমেদ

রক কিংবদন্তীর জন্মদিন আজ

আগস্ট ১৬, ২০২৬

চিকিৎসাবিজ্ঞানে পুরুষ হিসেবে চিহ্নিত, দুই নারী অ্যাথলেট নিষিদ্ধ

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT