চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাসপাতাল ছেড়েছেন ব্রাজিলের অস্কার, ভাবছেন ফুটবল ছাড়ার কথা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০৩ অপরাহ্ণ ১৭, নভেম্বর ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
ব্রাজিলের জার্সিতে ফুটবল খেলছেন লিওনেল মেসি. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্কার

হৃদরোগ সমস্যা নিয়ে গত সপ্তাহে হাসপাতালে ভর্তি হয়েছিলেন চেলসি এবং ব্রাজিলের সাবেক মিডফিল্ডার অস্কার। রোববার হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। শঙ্কা আছে ফুটবল থেকে অবসরই নিতে হতে পারে তাকে।

গত মঙ্গলবার ব্রাজিলিয়ান ক্লাব সাও পাওলোর প্রশিক্ষণ কেন্দ্রে নতুন মৌসুমের জন্য শারীরিক পরীক্ষা চলে। সেখানে সাইক্লিং পরীক্ষার সময় ৩৪ বর্ষী তারকা অসুস্থ হয়ে পড়েন। দ্রুত স্থানীয় হাসপাতালে নেয়া হয়।

বিবৃতিতে সাও পাওলো জানিয়েছে, ‘অস্কার রোববার আইনস্টাইন হাসপাতাল ছেড়েছেন। বর্তমানে স্থিতিশীল এবং ভালো আছেন। হাসপাতালের তদন্তে নিশ্চিত হওয়া গেছে, তিনি ভ্যাসোভাগাল সিনকোপ রোগে ভুগছিলেন।’ ভ্যাসোভাগাল সিনকোপ হল রক্তচাপ এবং হৃদস্পন্দন হঠাৎ কমে পাওয়া। এতে রোগী অজ্ঞান হয়ে পড়েন।

ক্লাবটি জানিয়েছে, ‘অস্কার আগামী কয়েকদিনের জন্য মেডিকেল বিশ্রামে থাকবেন।’

ব্রাজিলিয়ান গণমাধ্যম বলছে, এ ঘটনার পর অস্কার পেশাদার ফুটবল থেকে অবসরের চিন্তা করছেন।

অস্কার সাও পাওলোর হয়ে ২০০৮ সালে ক্যারিয়ার শুরু করেছিলেন। চেলসির হয়ে ৫ বছর খেলেছেন। ২০১৪ সালে ঘরের মাঠে বিশ্বকাপে ব্রাজিল দলে ছিলেন। সেমিফাইনালে জার্মানির কাছে ৭-১ গোলে হারার রাতে ব্রাজিলের একমাত্র গোলটি করেছিলেন তিনি। চীনের ক্লাব সাংহাই পোর্টের হয়ে আট বছর খেলেছেন। এবছর ২০২৭ সাল পর্যন্ত তিন বছরের চুক্তিতে আবারও সাও পাওলো ফিরে আসেন অস্কার।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্কারচেলসিব্রাজিললিড স্পোর্টসসাও পওলো
শেয়ারTweetPin

সর্বশেষ

‘মুখ ও মুখোশ’-এর ৭০ বছর

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘এক দফা’ নিয়ে বিতর্ক হাস্যকর, জুলাই আন্দোলনে সবার মালিকানা আছে: ফারুকী

আগস্ট ২, ২০২৬

ইংল্যান্ডে প্রীতি ম্যাচ খেলছে না বার্সেলোনা

আগস্ট ২, ২০২৬

আন্দোলনে আহত-নিহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও সহায়তা দেওয়া হবে: প্রেস সচিব

আগস্ট ২, ২০২৬

সাকিবের খরুচে বোলিং, দুইশ পার ডাম্বুলার

আগস্ট ২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT