বিনোদন

অস্কারে বাংলাদেশ থেকে যাচ্ছে যে ছবি

অস্কারে বাংলাদেশের ছবি নিয়ে আলোচনা করছে দুই ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্কারে বাংলাদেশের ছবি নিয়ে আলোচনা করছে দুই ব্যক্তি, অন্যরা দেখছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অস্কারের ৯৭ তম আসরে ‘বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম’ বিভাগ বাংলাদেশ থেকে লড়বে ‘বলী’ (দ্য রেসলার)। সিনেমাটি নির্মাণ করেছেন ইকবাল হোসাইন চৌধুরী।

বিশ্বের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে ‘বলী’ মুক্তি পেলেও বাংলাদেশে এখনো সিনেমাটি মুক্তি পায়নি। তার আগেই বাংলাদেশের অস্কার কমিটি জানালো সুসংবাদ।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অস্কারে ‘বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম’ বিভাগে ছবি মনোনয়নের বাংলাদেশের চলচ্চিত্র আহ্বান করা হলে ইকবাল হোসাইন চৌধুরী’র চলচ্চিত্র ‘বলী (দ্য রেসলার) ছবি জমা পড়ে। ১ অক্টোবর মঙ্গলবার রাতে চলচ্চিত্রটি দেখার পর ইকবাল হোসাইন চৌধুরী’র চলচ্চিত্র বলী (দ্য রেসলার) ছবিকে চূড়ান্ত করে ৯৭তম অস্কার বাংলাদেশ কমিটি।

পিপলু আর খানের প্রযোজনায় বলী (দ্য রেসলার) ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী অভিনেতা নাসির উদ্দিন খান, একেএম ইতমাম, প্রিয়াম অর্চি, এনজেল নুর, তাহাদিল আহমেদ প্রমুখ।

অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসের আয়োজনে ২০২৫ সালের ২ মার্চ অনুষ্ঠিত হবে ৯৭তম অস্কার অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ক্যালিফোর্নিয়ার ডলবি থিয়েটারে ২৪টি শাখায় দেওয়া হবে পুরস্কার। বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম সেইগুলোরই একটি।

বিষয়:অভিনয় অস্কার অস্কার ২০২৫ ইকবাল হোসেন বলী সিনেমা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…