চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অস্কারে সেরা ছবি ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’, সেরা নির্মাতা পল থমাস

অস্কার ২০২৬

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫৯ পূর্বাহ্ণ ১৬, মার্চ ২০২৬
- সেমি লিড, বিনোদন
A A

অস্কারে সেরা ছবির পুরস্কার জিতে নিলো গেল বছরের অন্যতম আলোচিত সিনেমা ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। একই ছবির জন্য ‘সেরা পরিচালক’ হিসেবে অস্কার পেলেন হলিউডের অন্যতম প্রশংসিত নির্মাতা পল থমাস অ্যান্ডারসন।

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে বাংলাদেশ সময় ভোরে বসে অস্কারের ৯৮তম আয়োজন। এই আসরের সব শেষ পুরস্কার হিসেবে ‘সেরা ছবি’র নাম ঘোষণা করা হয়।

সেরা পরিচালক হিসেবে এটিই অ্যান্ডারসনের প্রথম অস্কার জয়। এর আগে অ্যান্ডারসন তিনবার সেরা পরিচালকের জন্য মনোনীত হয়েছিলেন, ছবি তিনটি হলো— দেয়ার উইল বি ব্লাড, ফ্যানটম থ্রেড এবং লিকোরাইস পিজ্জা।

Banglabid

এবার শুধু সেরা নির্মাতা হিসেবেই নয়,  একই ছবির জন্য তিনি সেরা অভিযোজিত চিত্রনাট্যের পুরস্কারও জিতেছেন।

পুরস্কার গ্রহণের সময় অ্যান্ডারসন বলেন, “মনে সবসময় কিছুটা সন্দেহ থাকে যে আপনি সত্যিই এই পুরস্কারের যোগ্য কি না। কিন্তু এটিকে নিজের হাতে পাওয়ার আনন্দ নিয়ে কোনো সন্দেহ নেই।”

তিনি আরও বলেন, “মানুষের বিশ্বাস ও সময় আমাকে এখানে নিয়ে এসেছে। একটি চলচ্চিত্রের দলে কাজ করার সবচেয়ে বড় আনন্দ হলো একসঙ্গে কাজ করা- আমরা একে অপরের পরিপূরক। সিনেমাকে আমি আমার ঘর বলতে পেরে খুব আনন্দিত।”

Reneta

৫৫ বছর বয়সী অ্যান্ডারসন ‘সেরা নির্মাতা’ বিভাগে শক্ত প্রতিদ্বন্দ্বীদের পরাজিত করেন। তাদের মধ্যে ছিলেন রায়ান কুগলাম (সিনার্স), ক্লোয়ে ঝাও (হ্যামনেট) , জশ সাফদি (মার্টি সুপ্রিম) এবং জোয়াকিম ত্রিয়ের (সেন্টিমেন্টাল ভেল্যু)।

চলচ্চিত্রটি মূলত মার্কিন লেখক থমাস পেঞ্চন–এর ১৯৯০ সালের উপন্যাস ‘ভেইনল্যান্ড’ থেকে অনুপ্রাণিত। এতে অভিনয় করেছেন লিওনার্দো ডিক্যাপ্রিও, যিনি একজন সাবেক বিপ্লবীর চরিত্রে অভিনয় করেছেন।

অস্কারের আগেই চলচ্চিত্রটি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পুরস্কার জিতেছিল। এর মধ্যে রয়েছে বাফটা, গোল্ডেন গ্লোভ এবং ডিরেক্টরস গিল্ড অব আমেরিকা উল্লেখযোগ্য।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্কারঅস্কার ২০২৬ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারথমাস অ্যান্ডারসনপল থমাসলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক আর্কটিক ভলান্টিয়ার কর্পসে বাংলাদেশের গুলশান আরা

আগস্ট ১০, ২০২৬

চীনে টাইফুন ডলফিনের আঘাত, নিরাপদে সরানো হলো ১০ লাখের বেশি মানুষ

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত।

মগবাজারে মোটরসাইকেল-অটোরিকশাকে কাভার্ড ভ্যানের চাপা, নিহত ২

আগস্ট ১০, ২০২৬

সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ১৭ বাংলাদেশির মৃত্যুর আশঙ্কা

আগস্ট ১০, ২০২৬

এসএসসি-সমমানের ফল প্রকাশ আজ, অনলাইনে-এসএমএসে যেভাবে জানা যাবে

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT