চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রোটিয়াদের বিপক্ষে টেস্ট সিরিজ জিতে ইতিহাস গড়ল নিউজিল্যান্ড

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:২২ অপরাহ্ন ১৬, ফেব্রুয়ারি ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

ডানহাতি পেসার শেপো মোরেকির বলে এক্সট্রা কভার ও মিড অফের মাঝামাঝি জায়গা দিয়ে বাউন্ডারি মারলেন কেন উইলিয়ামসন। তাতেই রচিত হল নতুন ইতিহাস। প্রথমবারের মতো সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের স্বাদ পেল নিউজিল্যান্ড। হ্যামিল্টন টেস্টে ৭ উইকেটের জয়ে দুই টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে জিতে নিয়েছে উইলিয়ামসনের দল।

কিউইরা তাদের ইতিহাসের প্রথম টেস্ট ম্যাচ খেলে ১৯৩০ সালে। দুই বছর পর ১৯৩২ সালে প্রোটিয়াদের বিপক্ষে সাদা পোশাকের ক্রিকেটে প্রথমবার মুখোমুখি হয়েছিল। তাদের সঙ্গে টেস্ট সিরিজ জিততে না পারার আক্ষেপ ব্ল্যাক ক্যাপসদের ছিল। দীর্ঘ ৯২ বছর অপেক্ষার পর অবশেষে সেই খরা ঘুচেছে। আনকোরা দল নিয়ে টেস্ট সিরিজ খেলতে গিয়েছিল সাউথ আফ্রিকা। তবুও নিউজিল্যান্ডের কপালে ঠিকই আঁকা হল ইতিহাস গড়ার গৌরবের তিলক।

প্রোটিয়ারা প্রথম ইনিংসে তাদের ২৪২ রানের জবাবে ব্ল্যাক ক্যাপসরা ২১১ রানে গুটিয়ে যায়। সফরকারী দল ৩১ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ২৩৫ রানে অলআউট হয়। ২৬৭ রানের লক্ষ্য তাড়ায় ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পা রাখে নিউজিল্যান্ড।

হ্যামিল্টনের সেডন পার্কে স্বাগতিকরা ২৬৯ রান তুলে সর্বোচ্চ রান তাড়ায় জয়ের নতুন রেকর্ডও সৃষ্টি করেছে। ২০০০ সালে এই ভেন্যুতে অস্ট্রেলিয়ার ২১০ রানের লক্ষ্য তাড়ায় জয়ের আগের রেকর্ডটি ছিল।

এ জয়ের ফলে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে কিউইরা উঠে এসেছে পয়েন্ট টেবিলের শীর্ষে। চার খেলায় ৩ জয় ও এক হারে তাদের গড় পয়েন্ট শতকরা ৭৫ শতাংশ। দুইয়ে নেমে যাওয়া অস্ট্রেলিয়ার ১০ ম্যাচে ৬ জয়, ৩ ড্র ও এক হারে বর্তমান চ্যাম্পিয়নদের পয়েন্ট শতকরা ৫৫ শতাংশ।

টেবিলের তৃতীয় স্থানে থাকা টিম ইন্ডিয়া তিন নম্বরে রয়েছে। ছয় খেলায় ২ জয়, এক ড্র ও ২ হারে তাদের গড় পয়েন্ট ৫২.৭৭ শতাংশ। ২০২৩-২৫ চক্রে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের এক জয় ও এক হারে বাংলাদেশ ৫০ শতাংশ গড় পয়েন্ট নিয়ে আগের চতুর্থ স্থানেই আছে।

Reneta

পাঁচ ম্যাচে ২ জয় ও ৩ হারে শতকরা ৩৬.৬৬ শতাংশ গড় পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে পাকিস্তান। ছয় নম্বরে থাকা ওয়েস্ট ইন্ডিজের গড় পয়েন্ট ৩৩.৩৩ শতাংশ। সপ্তম স্থানে থাকা ইংল্যান্ডের শতকরা ২৯.১৬ গড় পয়েন্ট। আট নম্বরে নেমে যাওয়া সাউথ আফ্রিকার এক জয় ও তিন পরাজয়ে গড় পয়েন্ট শতকরা ২৫ শতাংশ। দুই ম্যাচের সবকটিতে পরাজিত হওয়ায় পয়েন্টের দেখা না পাওয়ায় টেবিলের তলানিতে আছে শ্রীলঙ্কা।

শুক্রবার এক উইকেটে ৪০ রান নিয়ে নিউজিল্যান্ড চতুর্থ দিনের খেলা শুরু করে। দিনের শুরুর দিকে ডেন পিডটের বলে জুবায়ের হামজার তালুবন্দি হয়ে ফেরেন ৩০ রান করা টম ল্যাথাম।

তৃতীয় উইকেটে রাচীন রবীন্দ্রকে নিয়ে ৬৪ রান যোগ করেন অধিনায়ক কেন উইলিয়ামসন। অফস্পিনার পিডটের শিকারে পরিণত হয়ে রাচীন ২০ রানে সাজঘরে ফিরলে জুটি ভাঙে।

উইল ইয়াংকে নিয়ে দাপটের সঙ্গে দলকে জয়ের বন্দরে নিয়ে যান উইলিয়ামসন। তুলে নেন ক্যারিয়ারের ৩২তম টেস্ট সেঞ্চুরি। শেষ সাত টেস্টে টানা ৭টি সেঞ্চুরি হাঁকালেন অভিজ্ঞ এ ক্রিকেটার। ইয়াং ওয়ান ফিফটির দেখা। চতুর্থ উইকেটে উইলিয়ামসন-ইয়াং ১৫২ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে নিউজিল্যান্ডের ঐতিহাসিক টেস্ট সিরিজ জয় নিশ্চিত করেন।

২৬০ বলে ১২ চার ও ২ ছক্কায় ১৩৩ রানের অপরাজিত ক্লাসিক ইনিংস খেলেন কেন উইলিয়ামসন। তাকে যোগ্য সঙ্গ দেয়া উইল ইয়াং ১৩৪ বলে ৬০ রানে ক্রিজে ছিলেন।

সাউথ আফ্রিকার পক্ষে ডেন পিডট প্রতিপক্ষের তিন উইকেটের সবকোটি দখল করেন। বাকি বোলাররা সাফল্য না পাওয়ায় সফরকারীরা এড়াতে পারেনি হোয়াইটওয়াশ।

হ্যামিল্টন টেস্টে দুই ইনিংস মিলিয়ে ৯৩ রান খরচায় ৯ উইকেট তুলে নিয়ে অভিষেক টেস্টে নিউজিল্যান্ডের বোলারদের মধ্যে সেরা বোলিং ফিগারের মালিক হন ও’রোর্ক। ম্যাচ সেরার পুরস্কারটা তরুণ এ খেলোয়াড়ের হাতেই তুলে দেয়া হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উইলিয়ামসনও’রোর্কনিউজিল্যান্ডনিউজিল্যান্ড-সাউথ আফ্রিকা টেস্টলিড স্পোর্টসসাউথ আফ্রিকাসেডন পার্কহ্যামিল্টন টেস্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশবাসীকে শিরোপা উৎসর্গ সাফ চ্যাম্পিয়নদের

এপ্রিল ৫, ২০২৬

বিসিবির বোর্ড সভায় যা যা সিদ্ধান্ত হল

এপ্রিল ৪, ২০২৬

‘দম’ দেখলেন বাস্তবের নূর, কাঁদলেন নিশো

এপ্রিল ৪, ২০২৬

রাষ্ট্রীয় সিদ্ধান্তের কারণেই বিশ্বকাপ খেলা হয়নি বাংলাদেশের

এপ্রিল ৪, ২০২৬

ভালুকায় কলাচাষে সংকট, কৃষক চান সহায়তা

এপ্রিল ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT