জনপদ

তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: আটক ৩

বাংলাদেশে চলন্ত বাসে ধর্ষণের ঘটনা, লজ্জাজনক পরিস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

চলন্ত বাসে ধর্ষণের ঘটনা নিয়ে চ্যানেল আই অনলাইন এর ছবি, যেখানে হাতের ওপর হাত রাখা একটি নারীর ছবি দেখানো হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

আকরামুজ্জামান:
প্রেমের ফাঁদে ফেলে যশোরে এক তরুণীকে (১৮) আটকে রেখে চারজনে মিলে ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় যশোর কোতোয়ালি পুলিশ তিনজনকে আটক করেছে।

শুক্রবার সকালে অভিযুক্ত তিনজনকে আটক করা হয়। এরআগে বৃহস্পতিবার রাতে তরুণীকে যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের জগহাটি গ্রামের একটি সবজি ক্ষেতে ধর্ষণ করে বলে জানা যায়।

আটকরা হলেন-জগহাটি গ্রামের নজরুল ইসলামের ছেলে মোহাম্মদ সাকিব (২৮), একই গ্রামের সিরাজুল ইসলামের ছেলে বাচ্চু (৩২) ও কমলাপুর গ্রামের শরিফুল ইসলামের ছেলে মহাব্বত (২৬)।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান জানান, সংঘবদ্ধ ধর্ষণের শিকার মেয়েটির সাথে আটক শাকিবের প্রেমের সম্পর্ক ছিল। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে মেয়েটিকে নিয়ে বের হয়। বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি শেষে সন্ধ্যার পর জগহাটি এলাকায় নিয়ে রাতভর শাকিবসহ চারজন ধর্ষণ করে। পরে স্থানীয় লোকজন এবং পুলিশের সহযোগিতায় তাকে উদ্ধার করে যশোর কোতোয়ালি থানায় নিয়ে যাওয়া হয়।

অভিযোগ পাওয়ার পর অভিযান চালিয়ে শাকিব, বাচ্চু ও মহাব্বত নামে তিনজনকে আটক করা হয়েছে। নির্যাতিত মেয়েটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং এ ঘটনায় একটি গণধর্ষণ মামলা রেকর্ড করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানায় পুলিশ।

বিষয়:ধর্ষণ যশোর সংঘবদ্ধ ধর্ষণ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…