বেক্সিমকো গ্রুপ অফ কোম্পানি পরিচালনার জন্য একজন রিসিভার নিয়োগের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
এসংক্রান্ত এক রিটের শুনানি নিয়ে গত ৫ সেপ্টেম্বর বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি মুহাম্মদ মাহবুব উল ইসলামের হাইকোর্ট বেঞ্চ রুলসহ আদেশ দেন।
সেই আদেশের প্রকাশিত অনুলিপিতে রিসিভার নিয়োগের নির্দেশের বিষয়টি রয়েছে এবং বেক্সিমকো গ্রুপ অফ কোম্পানির সমস্ত সম্পত্তি সংযুক্ত (অ্যাটাচ) করার নির্দেশ দেওয়া হয়েছে।
আদালতে এই রিটের পক্ষে শুনানি করেন রিটকারি আইনজীবী মাসুদ আর সোবহান। সাথে ছিলেন ব্যারিস্টার ফাতেমা চৌধুরী। আর রাষ্ট্র পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রেদওয়ান আহমেদ রানজিব।









