আদালত

ইন্টারনেট বন্ধ করে হত্যা: জয়ের পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী নিয়োগের আদেশ

একজন পুরুষ ব্যক্তিত্ব অফিসে বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অফিসে বসে থাকা একজন পুরুষ ব্যক্তির ছবি, পটভূমিতে বইয়ের তাক ও অফিসের আসবাবপত্র দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

জুলাই-আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থান চলাকালীন ইন্টারনেট বন্ধ করে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাপুত্র সজীব ওয়াজেদ জয়ের পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী নিয়োগের আদেশ দেয়া হয়েছে।

পত্রিকায় বিজ্ঞপ্তি দেয়ার পরেও এই মামলায় হাজির না হওয়ায় (পলাতক বিবেচনায়) জয়ের পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী নিয়োগের আজ (১৭ ডিসেম্বর) এই আদেশ দেন বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। সেই সাথে এই মামলায় অভিযোগ গঠন বিষয়ে শুনানির জন্য আগামী ৭ জানুয়ারী দিন ধার্য করা হয়েছে।

ট্রাইব্যুনালে আজ প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। আর এ মামলায় আজ ট্রাইব্যুনালে হাজির থাকা অপর আসামি সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের পক্ষে ছিলেন আইনজীবী লিটন আহমেদ।

গত ৪ ডিসেম্বর এই মামলায় দুই আসামীর বিরুদ্ধে অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল-১। একইসঙ্গে জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

বিষয়:আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধ মামলা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…