বিনোদন

মুক্তিযোদ্ধাদের জন্য ‘ওরা ৭ জন’ এর বিশেষ প্রদর্শনী

Group of armed men walking through a green field in Bangladesh. Channel i News - চ্যানেল আই নিউজ

A group of men with guns walking through a lush green landscape, dressed in casual and military-style clothing. Channel i News – চ্যানেল আই নিউজ

মুক্তিযুদ্ধের রণাঙ্গনে বীর গাথার গল্পে নির্মিত ‘ওরা ৭ জন’ চলচ্চিত্র প্রেক্ষাগৃহে আসছে ৩ মার্চ। তার আগে দেশের বীর মুক্তিযোদ্ধাদের জন্য সিনেমাটির বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

১৬ ফেব্রুয়ারি রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ ফিল্ম আর্কাইভে আয়োজন করা হয়েছে বিশেষ প্রদর্শনীটির। চ্যানেল আই অনলাইনকে এমনটা জানিয়েছেন নির্মাতা খিজির। তিনি বলেন, বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে এই আয়োজন।

‘ওরা ৭ জন’ সিনেমায় ৭ মুক্তিযোদ্ধার চরিত্রে অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, খিজির হায়াত খান, সাইফ খান, সজীব, ইমতিয়াজ বর্ষণ, নাফিস আহমেদ ও তূর্য। একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন জাকিয়া বারী মম।

এবারই প্রথম নয়, মুক্তিযুদ্ধের বীরদের নিয়ে বরাবরই কাজের আগ্রহ প্রকাশ করেছেন খিজির হায়াত। বহুল আলোচিত সিনেমা ‘জাগো’ নির্মাণের আগেও খিজির স্বাধীনতা যুদ্ধের মহান সৈনিক বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের জীবনীভিত্তিক চলচ্চিত্র ‘অস্তিত্বে আমার দেশ’ নির্মাণ করেছিলেন।

২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত এই চলচ্চিত্রটি খুব বেশি পরিচিতি পায়নি। যদিও স্বাধীন বাংলাদেশের সাত বীরশ্রেষ্ঠের অন্যতম বীরশ্রেষ্ঠ মতিউর রহমানকে নিয়ে নির্মিত এটিই একমাত্র চলচ্চিত্র।

বিষয়:ইমতিয়াজ বর্ষণ ওরা ৭ জন খিজির হায়াত খিজির হায়াত খান নাফিস আহমেদ বাংলাদেশ ফিল্ম আর্কাইভ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…