প্রবাস সংবাদ

মালদ্বীপে অভিবাসীদের ওপর নজরদারি বাড়াতে ‘হামামাগু’ অভিযান

নিরাপত্তা কর্মীরা বিমানবন্দরে যাত্রীদের পরীক্ষা করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: মালদ্বীপ প্রতিনিধি

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

মালদ্বীপে অভিবাসী কর্মীদের ওপর নজরদারি বাড়াতে ‘হামামাগু’ নামে বিশেষ অভিযান শুরু হচ্ছে। বৈধ–অবৈধ অভিবাসী কর্মীরা আইন ও ভিসার নিয়ম মেনে কাজ করছেন কি না তা নিশ্চিত করতে এই অভিযান পরিচালনা করবে অভিবাসন বিভাগ।

মঙ্গলবার (১৮ নভেম্বর) থেকে রাজধানী মালেতে শুরু হচ্ছে অভিযান। যেখানে অভিবাসীদের বসবাস ও চলাফেরা বেশি—সে সব এলাকায় টহল জোরদার করা হবে। পূর্বের ‘ইমিগ্রেশন ওয়াচ’ অভিযানও চলবে সমান্তরালে।

এর আগে গত ১৭ নভেম্বর স্বরাষ্ট্র নিরাপত্তা ও প্রযুক্তিমন্ত্রী আলী ইহুসান ও ইমিগ্রেশন কন্ট্রোলার জেনারেল আহমেদ ফাসিহ এমএমসিপি প্রোগ্রাম উদ্বোধন করেন।

সরকারি তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ১ লাখ ৯১ হাজার ৭০০ অভিবাসীর বায়োমেট্রিক সম্পন্ন হয়েছে এবং ৯ হাজারের বেশি অভিবাসীকে দেশে ফেরত পাঠানো হয়েছে।

মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মুইজ্জু বলেছেন, বায়োমেট্রিক তথ্য না দিলে কোনো অভিবাসীই মালদ্বীপে থাকতে পারবে না।

বিষয়:মালদ্বীপ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…