চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্যাটরিনা বলেই বিয়ে নিয়ে এতো হইচই!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫৮ অপরাহ্ণ ১০, ডিসেম্বর ২০২১
বিনোদন
A A

বলিউডের প্রথম শ্রেণির নায়িকাদের মধ্যে অন্যতম ক্যাটরিনা কাইফ। হিন্দি সিনেমাপ্রেমীদের কাছে তার আছে ব্যাপক জনপ্রিয়তা। সেই জনপ্রিয়তার কারণেই তার বিয়ে নিয়ে সবার আগ্রহ!

এমনটাই মনে করেন ক্যাটরিনা ভক্তরা। তাদের বেশিরভাগ মনে করেন, গণমাধ্যম থেকে শুরু করে সাধারণের মাঝে ক্যাটরিনা-ভিকির বিয়ে নিয়ে যে আগ্রহ দেখা গেছে, সেটা কেবলই ক্যাটরিনার জনপ্রিয়তার কারণে!

একাংশ মনে করেন, ভিকি কৌশল দারুণ অভিনেতা। চরিত্রাভিনেতা হিসেবে তার দর্শকপ্রিয়তা বিশেষ শ্রেণির কাছে সীমাবদ্ধ। তাই তার জনপ্রিয়তাও ‘লিমিটেড’! অন্যদিকে ক্যাটরিনা সর্বস্তরের সিনেমাপ্রেমীদের কাছে প্রিয়!

তবে জনপ্রিয়তায় যে ই এগিয়ে থাকুক, ক্যাটরিনা-ভিকির বিয়ে নিয়ে যে উন্মাদনা দেখা গেছে, তা রণবীর সিং-দীপিকা কিংবা প্রিয়াঙ্কা চোপড়া-নিকি জোনাসের বিয়ের চেয়ে কোনো অংশে কম নয়!

এদিকে বিয়ে সম্পন্ন হতে না হতেই সবার কাছে আশির্বাদ চেয়েছেন ক্যাটরিনা কাইফ। নিজের অফিশিয়াল ফেসবুকে বিয়ের বিশেষ কিছু মুহূর্তের ছবি শেয়ার করে তিনি লিখেছেন, যা কিছু আমাদের এই মুহূর্ত পর্যন্ত নিয়ে এসেছে সেই সবকিছুর জন্য কেবল ভালবাসা ও কৃতজ্ঞতা রয়েছে আমাদের মনে। আমাদের একসঙ্গে চলার এই নতুন পথে আপনাদের সকলের ভালবাসা ও আশীর্বাদ চাইছি।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) যোধপুরের সোয়াই মাধোপুরে পড়ন্ত সূর্যকে সাক্ষী রেখে নতুন জীবনের পথে পা বাড়িয়েছেন এই তারকা জুটি। বিয়ের দিন বাঙালি ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা জারদৌসি কাজ করা মটকা সিল্কের লাল লেহেঙ্গায় সেজেছিলেন ক্যাটরিনা কাইফ। বর বেশে ভিকিও সামনে এলেন সব্যসাচীর পোশাকেই। বিয়ের সাজে সবাইকে মুগ্ধ করছেন ক্যাট। তবে জানেন কি, নিজের বিয়ের সাজের খুঁটিনাটি নিজেই খতিয়ে দেখেছেন এই অভিনেত্রী।

Reneta

ব্রিটিশ অভিনেত্রী হওয়া স্বত্ত্বেও পাঞ্জাবি শ্বশুরবাড়ির ঐতিহ্য আর পরম্পরাকেই নিজের বিয়ের সাজে সবচেয়ে গুরুত্ব দিয়েছেন ক্যাটরিনা। বিয়েতে অভিনেত্রীর হাতের সাবেকি চূঁড়া, কলিরে (পাঞ্জাবি কনেরা হাতে পরেন এমন অলঙ্কার) সবার মন কেড়েছে।

জানা গেছে, ক্যাটরিনার হাতের কলিরে বিশেষভাবে ডিজাইন করেছেন রাহুল লুথরা এবং মৃণালিনী চন্দ্র। এছাড়াও স্টাইলিংয়ের ভার ছিল কনের বান্ধবী অনিতা শ্রফের উপর।

এছাড়াও বিয়েতে বিশেষত্ব ছিল ক্যাটরিনার মাথার জারদৌসি কাজ করা লাল ওড়নাটিতে। শ্বশুরবাড়ির পাঞ্জাবি শিকড়ের প্রতি শ্রদ্ধা ও সম্মান জানিয়ে ক্যাটরিনার মাথার লাল ওড়নাটি কিরনের কাজ দিয়ে সম্পূর্ণরূপে হাতে তৈরি হয়েছে। যেটি ছিল সোনা-রূপার ইলেক্ট্রোপ্লেট বসানো। ক্যাটরিনার গয়নাগুলোও ছিল সব্যসাচীর কালেকশনের। গলার কুন্দনের হার থেকে মাথার জোড়া মানটিকা, সবই ডিজাইন করেছেন সব্যসাচী।

কনের সাজে ক্যাটরিনা সবার চোখ জুড়ালেও বরের সাজে ভিকি কোন অংশে কম ছিল না। সব্যসাচীর ডিজাইন করা আইভরি সিল্ক শেরওয়ানিতে মেরুন রঙা কাজ করা, এককথায় রাজপুত্রের বেশে হাজির হন ভিকি কৌশল। মাথায় পাগড়ি, কপালে টিকা, আর পশমিনা শাল গায়ে ক্যাটরিনার হাত ধরে সাতপাক ঘোরেন ভিকি কৌশল। মাধোপুরের সিক্স সেন্সের দুর্গ যেন হয়ে ওঠে স্বপ্নপুরী, যেখানে পরিণতি পায় যেন এক রূপকথার প্রেমকাহিনী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্যাটরিনা কাইফবিয়েভিকি কৌশল
শেয়ারTweetPin

সর্বশেষ

এক কোটি পাউন্ড জরিমানা চেলসির

জুলাই ৩১, ২০২৬

দিনদুপুরে ডাকাতির চেষ্টাকালে গণপিটুনিতে নিহত ১

জুলাই ৩১, ২০২৬

প্রাথমিকে বাধ্যতামূলক ক্রীড়া শিক্ষায় ‘মার্শাল আর্ট’ অন্তর্ভুক্ত করা হচ্ছে: ববি হাজ্জাজ

জুলাই ৩১, ২০২৬

শেখ হাসিনাকে ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর অনুমতি দেওয়া হয়নি

জুলাই ৩১, ২০২৬

পরাজিত শক্তির উত্থান হলে কেউ নিরাপদ থাকবে না: রুহুল কবির রিজভী

জুলাই ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT