চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অনলাইন ডেটিং অ্যাপ: চিকিৎসক হারালেন ৮ লক্ষ টাকা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৪৫ অপরাহ্ণ ২৪, জুলাই ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

ভারতের ভারানসী শহরে ৫৭ বছর বয়সী এক চিকিৎসক সমকামী ডেটিং এর সময় অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। সমকামী ডেটিং এর সময় জোড় করে তার নগ্ন ছবি তুলে ৮ লক্ষ টাকা দাবি করে ব্ল্যাকমেইল শুরু করে অভিযুক্ত ব্যক্তি। টাকা না দিলে নগ্ন ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। এ ঘটনায় চিকিৎসক থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন।

বৃহস্পতিবার (২৪ জুলাই) ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই খবর প্রকাশ করে।

প্রতিবেদনে অভিযোগের বরাত দিয়ে বলা হয়, গত রবিবার রাতে ওই চিকিৎসক বারাণসীর একটি হোটেলে অবস্থান করছিলেন। তিনি একটি ডেটিং অ্যাপে ‘বিকাশ’ নামের এক ব্যক্তির সাথে পরিচিত হন এবং তার সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নেন। চিকিৎসক তার মোবাইল নম্বর ও হোটেলের ঠিকানা বিকাশের সাথে শেয়ার করেন এবং তাকে হোটেলে মদ নিয়ে আসতে বলেন।

বিকাশ রাত ১০টার দিকে হোটেলে পৌঁছান। তিনি তার সাথে বিয়ার এবং খাবার নিয়ে এসেছিলেন। কিছুক্ষণ পর, বিকাশ চিকিৎসককে বলেন, “এই বয়সে এই ধরনের কাজ আপনার জন্য শোভা পায় না। আপনি শিব নগরীতে আছেন, তাই এসব করবেন না।” বিকাশ তৎক্ষণাৎ ডাক্তারের নগ্ন ছবি তোলেন এবং তারপর তাকে বেশ কয়েকবার চড় মারেন। হটাত বিকাশ একটি গ্লাস ভেঙে চিকিৎসকের দিকে তাক করেন এবং টাকা না দিলে নগ্ন ছবিগুলি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন।

প্রতিবেদনে বলা হয়, বিকাশ আরও বলেন তার রাজনৈতিক সম্পর্ক রয়েছে এমন ব্যক্তিদের তিনি চেনেন যারা চিকিৎসককে হত্যা করতে পারে। চিকিৎসক ভয়ে সেই রাতেই ইউপিআই-এর মাধ্যমে এবং পরদিন সকালে নগদ টাকা তুলে মোট ৮ লক্ষ টাকা বিকাশকে দেন।

এ ঘটনায় বারানসীর সহকারী পুলিশ কমিশনার ইশান্ত সোনি বলেন, চিকিৎসক তার অভিযোগে বলেছেন ডেটিং অ্যাপে যে ব্যক্তির সাথে তার যোগাযোগ হয়েছিলো, সেই ব্যক্তি তাকে ৮ লক্ষ টাকা দেওয়ার জন্য ব্ল্যাকমেইল করেছে। আমরা ভারতীয় দণ্ডবিধির ৩৮৪ ধারায় (চাঁদাবাজি) মামলা নথিভুক্ত করেছি এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করছি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ৮ লক্ষ টাকাঅনলাইন ডেটিং অ্যাপচিকিৎসক হারালেন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

যারা পাচ্ছেন ঢাকা ব্যাংক-আনন্দ আলো সাহিত্য পুরস্কার ২০২৫

পরবর্তী

‘আওয়ামী সন্ত্রাসে’ নিহতদের তালিকা করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা

পরবর্তী

‘আওয়ামী সন্ত্রাসে’ নিহতদের তালিকা করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা

মাইলস্টোন ট্র্যাজেডিতে আরও এক শিক্ষার্থীর মৃত্যু

সর্বশেষ

ছবি: জুলাই বিপ্লবের স্মৃতিচারণ অনুষ্ঠানে উপস্থিত ইউসিএসআই ইউনিভার্সিটির শিক্ষক ও শিক্ষার্থদের একাংশ।

ইউসিএসআই ইউনিভার্সিটিতে ‘বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস’ উদযাপিত

জুলাই ২০, ২০২৬

ভাড়া না বাড়িয়েই বছরে রেলের আয় বেড়েছে ২২১ কোটি টাকা

জুলাই ২০, ২০২৬

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্যের যোগদান

জুলাই ২০, ২০২৬

ট্রাম্পের সঙ্গে হাত মেলাননি ক্রিস্টিয়ান রোমেরো

জুলাই ২০, ২০২৬

যেসব প্রক্রিয়াজাত খাবার প্রায় প্রতিদিন খাচ্ছেন, সেসবেই মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT