অর্থনীতি

ভারত থেকে পেঁয়াজ আসা শুরু চলতি সপ্তাহে: বাণিজ্য প্রতিমন্ত্রী

বাংলাদেশের বাণিজ্য প্রতিমন্ত্রী পেঁয়াজের বাজার নিয়ে আলোচনা করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

বাণিজ্য প্রতিমন্ত্রী পেঁয়াজের বাজার নিয়ে আলোচনা করছেন, অন্য একজন seated আছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

চলতি সপ্তাহে ভারত থেকে পেঁয়াজ আসা শুরু হবে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। এ দফায়  ভারত থেকে ৫০ হাজার টন পেঁয়াজ আসবে। 

শনিবার ঙ্গবন্ধু আন্তর্জাতিক কনফারেন্স সেন্টারে অ্যাসোসিয়েশন অব গ্রাসরুট উইম্যান অন্ট্রাপ্রেনারস বাংলাদেশ (এ‌জিউ‌ব্লিউই‌বি) আয়োজিত অনুষ্ঠানে সাংবাটিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন: সপ্তাহ থে‌কে ৫০ হাজার মে‌ট্রিক টন পেঁয়াজ ভারত থে‌কে আসা শুরু হ‌বে। আমা‌দের লক্ষ‌্য হ‌লো রমজা‌নের আগে যেন ভোক্তাদের বে‌শি দামে নিত‌্য প্রয়োজনীয় জি‌নিস কিনতে না হয়।

তিনি আরও বলেন: ডব্লিউটিওতে ভারতের বা‌ণিজ‌্যমন্ত্রীর স‌ঙ্গে একটা মি‌টিং ছিল। সেখা‌নে উনি (পীযুষ গয়াল) ব‌সে চি‌ঠি ইস‌্যু করার নি‌র্দেশ দি‌য়ে‌ছেন। চি‌ঠি ইস‌্যু হ‌য়ে গেছে। আমাদের হা‌তে চি‌ঠির ক‌পি এসেছে। কাল‌ আমরা চি‌ঠি পেয়েছি।

গত মাসে ৩ দিনের সরকারি সফরে ভারত সফর করেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। সেসময় তিনি ভারতের বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযুষ গয়ালের সঙ্গে পেঁয়াজ আমদানির বিষয়ে কথা বলেন। দেশে এসে তিনি জানিয়েছিলেন: রোজার আগেই কিছু পেঁয়াজ বাজারে ঢুকবে, কাজেই বাজার মোটামুটি স্থিতিশীল আছে।

প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম অনুষ্ঠানে বলেন: আমরা নারী উদ্যোক্তাদের এগিয়ে নিয়ে আসতে চাই। পণ্যের সাথে পণ্যের কারিগর ও অবস্থানকে পৃথকভাবে চিহ্নিত করতে চাই। বিশ্বের নারী উদ্যোক্তাদের জন্য বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও) উদ্যোগ নিচ্ছে যা সরকারের পরিকল্পনার সাথে সমন্বয় করে কাজ করা হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক সালাহ উদ্দিন মাহমুদ এসএমই খাতের বিকাশে ভিন্ন ট্যাক্স-ভ্যাট নীতির প্রয়োজনীয়তা তুলে ধরে এসএমই খাতের সম্ভাবনা ও অবদান নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

অনুষ্ঠান উদ্বোধন শেষে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম উদ্যোক্তাদের আয়োজিত কিছু স্টল পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন। এসময় D8 CCI এর প্রেসিডেন্ট শেখ ফজলে ফাইম,AGWEB প্রেসিডেন্ট মৌসুমি ইসলাম, AGWEB এর বিভিন্ন নারী উদ্যোক্তা উপস্থিত ছিলেন।

বিষয়:আহসানুল ইসলাম টিটু পেঁয়াজ বাণিজ্য প্রতিমন্ত্রী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…