অর্থনীতি

পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে মাঠে ডিবি পুলিশ

পেঁয়াজের খেত থেকে পেঁয়াজ সংগ্রহ করছেন একজন কৃষক. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন কৃষক পেঁয়াজের খেত থেকে পেঁয়াজ সংগ্রহ করছেন, পেঁয়াজের বিশাল স্তূপের পাশে দাঁড়িয়ে।. Channel i News – চ্যানেল আই নিউজ

পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে কালোবাজারি, মজুদকারী ও বেশি দামে বিক্রিকারীদের আইনের আওতায় নিয়ে আসা হবে বলে জানিয়েছেন মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ।

রোববার (১০ ডিসেম্বর) দুপুরে রাজধানীর মিন্টু রোডে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

ডিবি প্রধান বলেন, পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে শনিবার (৯ ডিসেম্বর) দুপুর থেকে আমাদের ডিবির লালবাগ বিভাগের একাধিক টিম চকবাজার ও শ্যামবাজার এলাকায় কাজ করছে। গোয়েন্দা তথ্য সংগ্রহ করেছে।

‘আমাদের গোয়েন্দা তথ্য অব্যাহত আছে। আমরা মনে করি এ সময়ে কেউ যদি কালোবাজারি করে, পেঁয়াজ মজুদ করে, বেশি দামে বিক্রির করার পায়তারা করে, আমরা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো।’

উল্লেখ্য, গতকাল শনিবার হঠাৎ করে পেঁয়াজের দাম ৭০ থেকে ৮০ টাকা বেড়ে গেছে। যা নিয়ে তৈরি হয়েছে নানা আলোচনা-সমালোচনা।

বিষয়:ডিবি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…