চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিয়ন্ত্রণ হারিয়ে মিনি ট্রাক খাদে পড়ে শ্রমিক নিহত, আহত ৩

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
৫:০৪ অপরাহ্ণ ২৪, এপ্রিল ২০২৬
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A

কক্সবাজারের টেকনাফে নিয়ন্ত্রণ হারিয়ে মিনি ট্রাক খাদে পড়ে এক শ্রমিক নিহত এবং তিনজন আহত হয়েছেন।

শুক্রবার (২৪ এপ্রিল) ভোররাত ৩ টার দিকে শহীদ এটিএম জাফর আলম আরাকান সড়কের (কক্সবাজার-টেকনাফ সড়ক) টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কাঞ্জরপাড়ায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান হাইওয়ে পুলিশের হোয়াইক্যং থানার পরিদর্শক নুরুল আবছার।

নিহত মোহাম্মদ জিসান (২২) চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বাইনজুড়ি গ্রামের মোহাম্মদ ইউসুফের ছেলে। তবে আহতদের নাম ও পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

Banglabid

স্থানীয়দের বরাতে নুরুল আবছার বলেন, বৃহস্পতিবার রাতে চট্টগ্রামের চন্দনাইশ থেকে বিয়ের সাজসজ্জার সরঞ্জামাদি বহন করে একটি মিনিট্রাক টেকনাফের হ্নীলা অভিমুখে রওনা দেয়। ভোররাতে টেকনাফের কাঞ্জরপাড়ায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়ীটি সড়কের পাশে খাদে পড়ে যায়। এসময় ট্রাকে থাকা মোহাম্মদ জিসান নামের এক শ্রমিক ঘটনাস্থলেই নিহত হন এবং তিনজন আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উখিয়ার কুকুপালংস্থ এমএসএফ হাসপাতালে নিয়ে যায়। দুর্ঘটনা কবলিত গাড়িটি পুলিশ হেফাজতে নিয়েছে।

সকালে নিহতের মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানোর পর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানায় হাইওয়ে পুলিশের এক পরিদর্শক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কক্সবাজার-টেকনাফ সড়ককক্সবাজারের টেকনাফেতিনজন আহতমিনি ট্রাক খাদে পড়েহাইওয়ে পুলিশ
শেয়ারTweetPin1

সর্বশেষ

ছবি: আরিফ আহমেদ

রক কিংবদন্তীর জন্মদিন আজ

আগস্ট ১৬, ২০২৬

চিকিৎসাবিজ্ঞানে পুরুষ হিসেবে চিহ্নিত, দুই নারী অ্যাথলেট নিষিদ্ধ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জে এমপির গাড়িবহরে হামলা, পাল্টাপাল্টি অভিযোগ-বিক্ষোভ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যালেঞ্জ গ্রহণের কথা জানালেন হাসনাত আব্দুল্লাহ

আগস্ট ১৫, ২০২৬

১৮০ দিনে সরকারের মূল্যায়ন: অগ্রাধিকার নির্ধারণে সাফল্য, বাস্তবায়নে চ্যালেঞ্জ

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT