অপরাধ

নারায়ণগঞ্জে শিশু ধর্ষণ ও হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

নির্বাহী আদালত থেকে আসামি বের হওয়া, নিরাপত্তা কর্মীরা পাশে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাহী আদালত থেকে আসামি বের হওয়া, নিরাপত্তা কর্মীরা পাশে দাঁড়িয়ে, ঘটনাস্থলের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ছয় বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা করা হয়। ওই মামলায় নাঈম নামে একজনকে মৃত্যুদণ্ড দিয়েছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল।

সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের আদালতের বিচারক নাজমুল হক শ্যামল আসামি নাঈমকে মৃত্যুদণ্ডের আদেশ দেয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ও নারী ও শিশু দমন ট্রাইব্যুনালের এ-পিপি এডভোকেট রকিব উদ্দিন আহমেদ জানান, ২০২১ সালের ২৩ সেপ্টেম্বর নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার পুরিন্দা গ্রাম এলাকায় রমজান আলীর ছয় বছরের শিশু সন্তানকে আসামি নাইম আইসক্রিম ও চকলেটের প্রলোভন দেখিয়ে তার ঘরে নিয়ে ধর্ষণ করে পরে হত্যা করে।

এই ঘটনা আসামি নাইম আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি দেয়। এই মামলায় ১০ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আসামি নাঈমকে মৃত্যুদণ্ডাদেশ দেন আদালত।

বিষয়:নারায়ণগঞ্জ মৃত্যুদণ্ড

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…