টাঙ্গাইলের সখীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রায়হান শিপন (৩৮) নামের এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার ২৬ সেপ্টেম্বর সকালে উপজেলার কাহারতা এলাকায় এই ঘটনা ঘটে।
রায়হান শিপন উপজেলার নলুয়া পাহাড় কাঞ্চনপুর এলাকার মোহাম্মদ নূরু মিয়ার ছেলে এবং এবি ব্যাংকের সখীপুর উপ-শাখার সহকারী ম্যানেজার ছিলেন।
সখীপুর থানার এসআই সাঈদুল জানান, রায়হান গতকাল তার বোনের বাড়ি উপজেলার কাহারতা এলাকায় বেড়াতে যান। বৃহস্পতিবার সকালে গোছল করার জন্য পানির মোটর চালু করার সময় মোটরের সুইচ থেকে বৈদ্যুতিক শর্টসার্কিটে গুরুতর আহত হন। এ সময় বাড়ির লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।








