কক্সবাজার

লেফটেন্যান্ট তানজীম হত্যা মামলার আরও এক আসামিকে গ্রেপ্তার

নিরাপত্তা বাহিনী ও সন্দেহভাজন ব্যক্তি ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

নিরাপত্তা বাহিনী সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করে, পাশে রাব-১৫ লেখা গাড়ি দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

কক্সবাজারের চকরিয়ায় সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন (২৩) হত্যা মামলার এজাহারভুক্ত আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।

বৃহস্পতিবার ২৬ সেপ্টেম্বর রাতে র‍্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের জ্যেষ্ঠ সহকারি পরিচালক (আইন ও গণমাধ্যম) ও অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল কালাম চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃত মো. সাদেক (৪১) চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ফাঁসিয়াখালী এলাকার মো. খায়রুজ্জামানের ছেলে।

র‍্যাব জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মো. সাদেক সেনা কর্মকর্তা হত্যার ঘটনায় জড়িত থাকার ব্যাপারে স্বীকারোক্তি দিয়েছে। সাদেক মামলার এজাহারভুক্ত ১১ নম্বর আসামি। এর আগে, এই ঘটনায় জড়িত থাকায় গ্রেপ্তার হয়েছিলেন মামলার প্রধান আসামি মো. বাবুল ওরফে বাবুল ডাকাতসহ ৬ জন। গ্রেপ্তার আসামিকে চকরিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান র‍্যাবের এ কর্মকর্তা।

এর আগে, গত সোমবার ২৩ সেপ্টেম্বর রাত ৩টার দিকে ডুলাহাজরা ইউনিয়নের পূর্ব মাইজপাড়া এলাকায় অভিযানের সময় ডাকাতের ছুরিকাঘাতে মারা যান লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন। আইএসপিআর জানিয়েছিল, রাতে পূর্ব মাইজপাড়া গ্রামে ডাকাতির খবর আসে। ঘণ্টাখানেকের মধ্যে চকরিয়া আর্মি ক্যাম্পের সদস্যরা সেখানে পৌঁছান। অভিযানের সময় ৭-৮ সদস্যের ডাকাত দলটির কয়েকজনকে তাড়া করেন লেফটেন্যান্ট নির্জন। এ সময় ডাকাতরা নির্জনের ঘাড়ে ছুরিকাঘাত করলে প্রচুর রক্তক্ষরণ শুরু হয়। তাৎক্ষণিকভাবে তাকে মালুমঘাট মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়:আসামিগ্রেপ্তারলেফটেন্যান্ট তানজীম
প্রতিবেদক

সরওয়ার আজম মানিক

স�?টাফ করেসপন�?ডেন�?ট, চ�?যানেল আই নিউজ, কক�?সবাজার।

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…