চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চট্টগ্রামে আরো এক লাখ গ্রাহক পাবে গ্যাসের প্রিপেইড মিটার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪১ পূর্বাহ্ণ ০৬, সেপ্টেম্বর ২০২৩
- সেমি লিড, বাংলাদেশ
A A
চট্টগ্রামে গ্যাসের প্রিপেইড মিটার স্থাপন প্রক্রিয়া দেখানো হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রামে গ্যাসের অপচয় রোধে প্রথম ধাপে ৬০ হাজার গ্রাহককে প্রিপেইড মিটারের আওতায় আনার পর এবার দ্বিতীয় ধাপে গ্যাসের আরও এক লাখ প্রিপেইড মিটার স্থাপনের কাজ শুরু হচ্ছে। কাজ শেষ হলে আরও এক লাখ গ্রাহক পাবে গ্যাসের প্রিপেইড মিটার।

কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশিন কোম্পানি লিমিটেড (কেজিডিসিএল) ২৯১ কোটি ৪৯ লাখ টাকা ব্যয়ে নতুন আরও এক লাখ প্রিপেইড মিটার স্থাপনের এই উদ্যোগ নিয়েছে। মাস খানেকের মধ্যে মিটার স্থাপনের সার্ভে করা শেষ হবে। কাজ শুরু করতে আগামী ১৯ সেপ্টেম্বর জাপানের একটি ঠিকাদারী প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করছে তারা। এরপর থেকে শুরু হবে মিটার বসানোর কাজ।

কেজিডিসিএলের উপমহাব্যবস্থাপক প্রকৌশলী মোঃ নাহিদ আলম জানান, নতুন এ পদ্ধতিতে প্রতি চুলায় গ্রাহকের সাশ্রয় হবে ২০০ থেকে ২৫০ টাকা। মোবাইল ফোনে টাকা রির্চাজের মতোই গ্রাহকরা মিটারে প্রয়োজনীয় গ্যাসের টাকা রিচার্জ করতে পারছেনগ্রাহক।

Banglabid

কেজিডিসিএল সূত্র জানায়, কর্ণফুলী গ্যাসের মোট ৬ লাখ আবাসিক গ্রাহক রয়েছে। এরমধ্যে ন্যাচরাল গ্যাস ইফিসিয়েন্সি প্রজেক্টের মাধ্যমে প্রথম দফায় ৬০ হাজার গ্রাহককে প্রিপেইড মিটারের আওতায় আনে কেজিডিসিএল। জাইকার অর্থায়নে ২০১৫ সালে হাতে নেওয়া ২৪৭ কোটি টাকা ব্যয়ে এ প্রকল্পের কাজ শেষ হয় ২০১৯ সালে।

‘আবাসিক গ্রাহকদের জন্য প্রিপেইড মিটার স্থাপন প্রকল্প’ শিরোনামে ২০২১ এর ফেব্রুয়ারিতে ১ লাখ মিটার স্থাপনের জন্য দ্বিতীয় ধাপে প্রকল্প হাতে নেয় কেজিডিসিএল। প্রাথমিক পর্যায়ে এ প্রকল্পে ব্যয় ধরা হয় ২৪১ কোটি ৬১ লাখ টাকা। প্রকল্পটির বাস্তবায়নে মেয়াদ ধরা হয়েছিল ২০২৩ সালের জুন পর্যন্ত।

কেজিডিসিএলের উপমহাব্যবস্থাপক প্রকৌশলী মোঃ নাহিদ আলম বলেন, ইতিমধ্যে ৮৭ হাজার গ্রাহক প্রিপেইড মিটারের আওতায় আসার জন্য আবেদন করেছেন। আরও কিছু আবেদন জমা নেওয়া হবে। সব মিলিয়ে এ প্রকল্পের আওতায় ১ লাখ গ্রাহক প্রিপেইড মিটার সংযোগ পাবে।’

Reneta

প্রকল্পটি বাস্তবায়ন হলে নগরীর সদরঘাট, বায়েজিদ, চান্দগাঁও, পাঁচলাইশ, চকবাজার, হালিশহর, পাহাড়তলী, খুলশী, ইপিজেড, বাকলিয়া, কোতয়ালি, ডবলমুরিং, বন্দর, পতেঙ্গা, আকবরশাহ এবং জেলার হাটহাজারী, সীতাকুন্ড, মিরসরাই, কর্ণফুলী, আনোয়ারা, পটিয়া, বোয়ালখালী এবং চন্দনাইশ উপজেলার কেজিডিসিএল গ্রাহকরা প্রিপেইড মিটার পাবেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গ্যাসচট্টগ্রাম
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

বন্যার্তদের হাতে ঘরের চাবি তুলে দিতে বাঁশখালী পৌঁছেছেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬
ছবি: প্রতিনিধি।

কানাডায় আহমদিয়া মুসলিম জামাতের ৪২তম জলসা সালানা অনুষ্ঠিত

আগস্ট ৯, ২০২৬

কিশোরগঞ্জে প্রবাসফেরত যুবকের মরদেহ উদ্ধার

আগস্ট ৯, ২০২৬
ছবি: প্রতিনিধি।

“পার্বত্য চুক্তি বাতিল হলে সরকারকে ‘নাকে খত দিয়ে’ আরও শক্তিশালী চুক্তি করতে হবে”

আগস্ট ৯, ২০২৬

চুলের যত্নে রোজমেরি একটি প্রাকৃতিক উপাদান

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT