পরিচয় একটাই, আমরা সবাই বাংলাদেশী: তারেক রহমান

তারেক রহমানের ছবি, তিনি একটি ক্যামেরার সামনে দাঁড়িয়ে বক্তৃতা দিচ্ছেন, পেছনে বইয়ের তাক ও সোফা দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশের মানচিত্রে ঠিকানা আপনার আমার যেখানেই হোক—পরিচয় একটাই, আমরা সবাই বাংলাদেশী।’
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বরিশাল ও চট্টগ্রাম বিভাগে দলের তৃণমূল নেতাকর্মীদের উদ্দেশ্যে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
তারেক রহমান বলেন, মানুষের ধর্মীয় বিশ্বাসকে অপব্যবহার করে আপনার এলাকায় ধর্মীয় স্থানকে যারা রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে, তাদের রাজনৈতিকভাবে প্রতিহত করুন।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






