চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজশাহীতে ট্রাকচাপায় একজনের মৃত্যু, মহাসড়কে বিক্ষোভ-অগ্নিসংযোগ

আবুসালেহ ফাত্তাহ আবুসালেহ ফাত্তাহ
১:১৪ অপরাহ্ণ ০৫, মে ২০২৬
জনপদ, রাজশাহী
A A

রাজশাহীর পুঠিয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন। এই ঘটনাকে কেন্দ্র করে ক্ষুব্ধ জনতা দুটি ড্রামট্রাকে আগুন ধরিয়ে দেয় এবং ঘটনাস্থলে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

মঙ্গলবার (৫ মে) সকাল ৭টার দিকে উপজেলার বিড়ালদহ মাজার এলাকার কাছে দ্রুতগামী একটি ড্রামট্রাকের চাপায় চারঘাট থানাপাড়া এলাকার আক্কাস আলী খলিফা (৫৫) ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা ক্ষোভে ফেটে পড়েন এবং ঘাতক ট্রাকটি আটক করেন।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে আশপাশের শত শত মানুষ মহাসড়কে নেমে এসে বিক্ষোভ শুরু করেন। এক পর্যায়ে উত্তেজিত জনতা দুটি ড্রামট্রাকে আগুন ধরিয়ে দেয়। আগুনে ট্রাক দুটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এসময় তারা পুলিশকে ঘটনাস্থলে প্রবেশে বাধা দেয় এবং দীর্ঘ সময় মহাসড়ক অবরোধ করে রাখে।

Banglabid

ঘটনাস্থলে সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিকরাও হামলার শিকার হন। উত্তেজিত জনতা একজন সাংবাদিকের ব্যবহৃত মোবাইল ফোন ভেঙে ফেলে বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অগ্নিসংযোগবিক্ষোভসড়ক দুর্ঘটনা
শেয়ারTweetPin

সর্বশেষ

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশে এসে জানালেন কেন ফুটবলার হয়েছেন ক্যানেজিয়া

আগস্ট ১৭, ২০২৬

মন্ত্রিপরিষদ ও জনপ্রশাসন সচিবের চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ল

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT