বাংলাদেশ

বুধবার ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

গ্যাসের লাইন বন্ধের জন্য চেকিং ও সতর্কতা দেখানো হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন ব্যক্তি গ্যাসের লাইন বন্ধের জন্য চেক করছে, গ্যাসের নিরাপত্তা নিশ্চিত করতে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

রক্ষণাবেক্ষণ ও সংস্কার কাজে আগামীকাল বুধবার (৫ ফেব্রুয়ারি) দেশের বিভিন্ন স্থানে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

নরসিংদী জেলা, নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা, ঢাকা মহানগরীর পূর্বাঞ্চল, গাজীপুরের কালিগঞ্জ, জয়দেবপুর, কোনাবাড়ি, চন্দ্রা ও তৎসংলগ্ন এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে বলেও জানানো হয়।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকালে প্রতিষ্ঠানটি এক বার্তায় এ তথ্য জানায়।

এতে বলা হয়, জিটিসিএল কর্তৃক মনোহরদী গ্যাস মিটারিং স্টেশন মোডিফিকেশন কাজে উক্ত স্টেশন থেকে মনোহরদী ডিআরএস এবং কিশোরগঞ্জ ডিআরএসগামী ৪”×১০০০ পিএসআইজি গ্যাস লাইনে বুধবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ভোর ৬টা পর্যন্ত মোট ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

বিষয়:কিশোরগঞ্জ তিতাস গ্যাস নরসিংদী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…