বাংলাদেশ

অবরোধের দ্বিতীয় দিনে রাজধানীতে যান চলাচল স্বাভাবিক

ঢাকার রাস্তায় যানবাহনের স্বাভাবিক চলাচল, অবরোধের দ্বিতীয় দিন. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকার একটি প্রধান সড়কে যানবাহনের স্বাভাবিক চলাচল, বিভিন্ন ধরনের গাড়ি ও বাস দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

সরকার পতনের এক দফা লক্ষ্যে বিএনপি-জামায়াতের ডাকা দ্বিতীয় দফার ৪৮ ঘণ্টার অবরোধের দ্বিতীয় দিন। রাজধানীর বিভিন্ন স্থানে যানবাহন চলাচল প্রায় স্বাভাবিক রয়েছে।

আজ রোববার (৬ নভেম্বর) রাজধানীর বিভিন্ন স্থান ঘুরে এ তথ্য জানা গেছে।

গাজীপুর-ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সকাল থেকে অল্পসংখ্যক গণপরিবহন চলাচল করতে দেখা গেছে। তবে দূরপাল্লার যানবাহন নেই বললেই চলে।

অবরোধের তেমন প্রভাব পড়েনি মাদারীপুর, শরিয়তপুর, সিরাজগঞ্জসহ আশে পাশের জেলাগুলোতে।

অবরোধের প্রথম দিনে দেশের বিভিন্ন জেলার বিভিন্ন স্থানে বিক্ষোভ, ভাংচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

বিষয়:অবরোধ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…