চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফিরছে ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৩৪ অপরাহ্ন ২৮, অক্টোবর ২০২৪
বিনোদন
A A

দেশের বিভিন্ন জেলা থেকে রাজধানীতে আসা কয়েকজন তরুণের ব্যাচেলর লাইফ নিয়ে ‘ব্যাচেলর পয়েন্ট’ সিরিয়াল নির্মাণ করে তুমুল জনপ্রিয়তা পান কাজল আরেফিন অমি। দর্শকদের চাহিদার কারণে একে একে চারটি সিজন নির্মিত হয়। 

দুই বছর আগে সিজন ফোর শেষ হলেও নির্মাতাকে প্রতিনিয়ত নতুন সিজনের জন্য তাগিদ দিতে থাকেন দর্শক। ঘুরে ফিরে প্রশ্ন ছিল একটি, কবে আসবে সিজন ফাইভ। অবশেষে দর্শকদের চাওয়া পূরণ হতে যাচ্ছে।

নিজের ফেসবুক স্ট্যাট্যাসে ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ফাইভ নির্মাণের ইঙ্গিত দিলেন অমি। সঙ্গে এই সিরিয়াল নির্মাণ সংশ্লিষ্টরা একসঙ্গে ফেসবুকে ফাইভ লিখে পোস্ট দেন।

পরিচালক অমির পেইজ থেকে ফাইভ লিখে পোস্ট দিলে শুধু সেখানেই লক্ষাধিক লাইক পরে। মন্তব্য দেখা যায় ৩৩ হাজারের বেশি। শেয়ার হয় প্রায় পাঁচ হাজার। বেশীরভাগ দর্শক চাইছেন ফান কমেডি গল্পে ব্যাচেলর পয়েন্টের নতুন সিজন।

ফাইভ লিখে নিজের ফেসবুকে কিসের ইঙ্গিত দিলেন অমি? অনেকটা রহস্য রেখে চ্যানেল আই অনলাইনকে তিনি জানালেন, ব্যাচেলর পয়েন্ট ফাইভ বানাতে পারি, আবার ফিমেল ফাইভও বানাতে পারি। কোনটি আগে বানাবো সেটি কিছুদিন পর জানাবো। তবে দর্শক যেটা বেশি চাইবে সেটা আগে বানাবো।

সবকিছু ঠিক থাকলে ২০২৫ সালে আসতে পারে সুখবর। সেই পর্যন্ত দর্শকদের অপেক্ষা করতে বললেন নির্মাতা অমি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইউটিউবকাজল আরেফিন অমিনাটকব্যাচেলর পয়েন্ট সিজন ৫সিরিয়াল
শেয়ারTweetPin

সর্বশেষ

তানজিদের সেঞ্চুরির পর বলে শেষের রোমাঞ্চ, সিরিজ জয়ের হাসি বাংলাদেশের

মার্চ ১৫, ২০২৬

কুয়েতে ইটালির সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা

মার্চ ১৫, ২০২৬

সংবিধান সংস্কার পরিষদ প্রসঙ্গে বিরোধীদলের ভাবনা

মার্চ ১৫, ২০২৬

ইসরাইলে বিস্তৃত পরিসরে হামলা চালাচ্ছে ইরান

মার্চ ১৫, ২০২৬

বাংলা সঙ্গীতের সবচেয়ে বড় আয়োজনের প্রস্তুতি চলছে বগুড়ায়

মার্চ ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT