চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ব্যাচেলর পয়েন্ট’-এর নতুন সিজন চেয়ে দেড় লক্ষাধিক দর্শকের মন্তব্য!

বিস্মিত অমি যা বললেন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৫৭ অপরাহ্ণ ১৩, এপ্রিল ২০২৫
বিনোদন
A A
চ্যানেল আই অনলাইন এর জন্য ব্যাচেলর পয়েন্টের নতুন সিজনের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্মাতা কাজল আরেফিন অমির ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৪’ শেষ হয়েছে বছর তিনেক আগে! আজও দর্শক এই নতুন সিজনের জন্য অপেক্ষায় আছেন।

অমির বানানো আরেকটি কনটেন্ট ফিমেল-ও তুমুল জনপ্রিয়। এটির নতুন কিস্তির জন্যেও দর্শকদের আগ্রহ রয়েছে। কৌতুহল থেকে পরিচালক অমি দুদিন আগে তার ফ্যান পেজে ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’ নাকি ‘ফিমেল ৫’ কোনটি দর্শক দেখতে চান জানতে চেয়ে একটি পোস্ট করেছিলেন।

তার সেই পোস্টটি বঙ্গের পাশাপাশি অভিনেতা পলাশ, মারজুক রাসেল, চাষি আলম প্রত্যেকে নিজেদের আগ্রহের জায়গা থেকে শেয়ার করেছিলেন। দুটি কনটেন্ট নিয়ে দর্শকরা যে আগ্রহ দেখান, এতে করে নির্মাতা অমি নড়েচড়ে বসেন।

কারণ, একদিনে দেড় লক্ষাধিক মানুষ পোস্টগুলোতে কমেন্ট করেন। চ্যানেল আই অনলাইনের সঙ্গে আলাপে অসময়, একটি সন্দেহের গল্প, আপন, ভাইরাল গার্ল, ট্যাটুসহ বহু জনপ্রিয় নাটকের নির্মাতা অমি বলেন, আনবিলিভেবল রেসপন্স! আসলে পোস্টে লাইক দেয়া খুব সহজ কিন্তু কমেন্টে নিজেদের মতামত দেয়া কঠিন।

দেশের কয়েকটি জেলা থেকে ঢাকা শহরে আগত একদম ব্যাচেলরের সুখ-দুঃখ, ফান-কমেডি এবং ভাড়া বাড়িতে বাড়িওয়ালার সঙ্গে সম্পর্ককে কেন্দ্র করে নির্মিত ব্যাচেলর পয়েন্ট প্রথম সিজন থেকে ব্যাপক জনপ্রিয়তা পায়। এটিই একমাত্র সিরিয়াল যেটি চারটি সিজনই তুমুল জনপ্রিয়।

অন্যদিকে, ঢাকার নাখালপাড়ার ব্যাটারির গলির নানা কিসিমের মানুষদের গল্প নিয়ে নির্মিত ফিকশন ফিমেল-ও প্রতি কিস্তিতে আলোচিত হয়।

অমি বলেন, ‘দর্শকদের মন্তব্যগুলো দেখে বিস্মিত হয়েছি। ভেবেছিলাম ১০/২০ হাজার মানুষ মন্তব্য করবেন, কিন্তু হিসেব করে দেখলাম ১ লাখ ৬৫ হাজার কমেন্টস। এরপর আর হিসেব করা হয়নি। আমি এতটা আশা করিনি। কারণ, এটা হিউজ রেসপন্স। যারা কনটেন্ট ইন্ডাস্ট্রিতে কাজ করে তারা দর্শকদের ৫/১০ হাজার কমেন্ট পেলেই ‘মোর দ্যান হ্যাপি’ হয়! সেখানে দেড় লক্ষাধিক মন্তব্য আমাদের পুরো টিমকে অবাক করে দিয়েছে।”

হাসতে হাসতে অমি বলেন, দর্শকের এতো প্রত্যাশা আমাকে নার্ভাস করে দিয়েছে। কারণ, মানুষের এই প্রত্যাশা আমাকে পূরণের জন্য কাজ করতে হবে। আসলে আমার কাছে মানুষের প্রত্যাশা থাকে বলে কম কাজ করি। কারণ, আমাকে বেস্ট চেষ্টা দিয়ে কাজ করতে হয়। সময় লাগে। ইতোমধ্যে মানুষের কাঙ্ক্ষিত প্রত্যাশা পূরণে আমি ‘ফাইভ’ নিয়ে কাজ করছি। যখনই প্রস্তুতি শেষ হবে কোন ফাইভ সেটা আমি সবাই জানাবো।

ট্যাগ: কাজল আরেফিন অমিদর্শকফিমেল ৫ব্যাচেলর পয়েন্ট সিজন ৫লিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নিরাপত্তার দায়িত্বে অবহেলা পেলে ব্যবস্থা: র‌্যাব ডিজি

পরবর্তী

যাওয়ার আগে ম্যানসিটিকে যে উপহার দিতে চান ডি ব্রুইন

পরবর্তী
ডি ব্রুইন ম্যানচেস্টার সিটির জার্সিতে মাঠে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

যাওয়ার আগে ম্যানসিটিকে যে উপহার দিতে চান ডি ব্রুইন

সেনাপ্রধানের সম্প্রীতি ও শান্তির বার্তা প্রদান. Channel i News - চ্যানেল আই নিউজ

সম্প্রীতি বজায় রাখতে যা প্রয়োজন সেনাবাহিনী করতে প্রস্তুত: সেনাপ্রধান

সর্বশেষ

এবার চ্যানেল আইয়ে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

আগস্ট ২৬, ২০২৬

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬

বেআইনি না হলে গান, যাত্রা, নৌকা বাইচ বন্ধ কেন?

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT