চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘লালের মধ্যে আমাদের হাসিটা কোথায় যেন হারিয়ে গেছে’

মৌসুমী-ওমর সানী দাম্পত্য জীবনের ৩০ বছর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০৩ অপরাহ্ণ ০২, আগস্ট ২০২৪
বিনোদন
A A
বিয়ের অনুষ্ঠানে দম্পতি ঐতিহ্যবাহী পোশাক পরিধান করেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

তারকা দম্পতি ওমর সানি-মৌসুমীর ৩০তম বিবাহ বার্ষিকী শুক্রবার (২ আগস্ট)। ১৯৯৫ সালের এই দিনে বিয়ে করেন তারা। বিশেষ এই দিনে প্রতি বছরেই অন্তত ঘরোয়াভাবে কেক কেটে দিনটি উদযাপন করেন। কিন্তু এবার ওমর সানী জানালেন ভিন্ন কথা!

কোটা সংস্কার আন্দোলন নিয়ে সাম্প্রতিক হত্যা, ধ্বংসযজ্ঞের কারণে নিজের বিশেষ এই দিনে মন খারাপের বার্তাই দিলেন বাংলা সিনেমার এক সময়ের তুমুল জনপ্রিয় এই চিত্রনায়ক।

এক ফেসবুক স্ট্যাটাসে মৌসুমীর সাথে একটি ছবি পোস্ট করে ওমর সানী লিখেছেন,“আজ ২ আগস্ট, আমাদের বিবাহ বার্ষিকী। আলহামদুলিল্লাহ ৩০ বছর পার করলাম। খুব ইচ্ছে ছিল অনেক বড় করে সবার সাথে শেয়ার করব, কিন্তু হলো না। চারিদিকে লাল, শুধু লালের মধ্যে আমাদের হাসিটা কোথায় যেন হারিয়ে গেছে।”

ব্যক্তিগত বিশেষ এই দিনে আয়োজন না থাকলেও সবার কাছে দোয়া প্রার্থনা করে ‘কুলি’ ছবির এই নায়ক লিখেছেন,“কোন আয়োজন নয়, যদি পারেন মন থেকে দোয়া করবেন আমাদের জন্য।”

ওমর সানী-মৌসুমীর সুখের সংসারে রয়েছে দুই সন্তান— ছেলে ফারদিন ও মেয়ে ফাইজা। ১৯৯৪ সালে মুক্তি পাওয়া দীলিপ সোম পরিচালিত ‘দোলা’ ছবির মাধ্যমে জুটি বাধেন ওমর সানী ও মৌসুমী। এর মধ্যে রয়েছে আত্ম অহংকার, প্রথম প্রেম, মুক্তির সংগ্রাম, হারানো প্রেম, গরিবের রানি, প্রিয় তুমি, সুখের স্বর্গ, মিথ্যা অহংকার, ঘাত প্রতিঘাত, লজ্জা, কথা দাও ও সাহেব নামে গোলাম।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওমর সানীকথা দাগরিবের রানিঘাত প্রতিঘাতছাত্র আন্দোলনপ্রিয় তুমিমিথ্যা অহংকারমুক্তির সংগ্রামমৌসুমীলজ্জালিড বিনোদনসুখের স্বর্গহারানো প্রেম
শেয়ারTweetPin

সর্বশেষ

ছয় বছরের নতুন চুক্তিতে রিয়ালেই থাকছেন ভিনিসিয়াস

আগস্ট ৭, ২০২৬

সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত, আহত ২৫

আগস্ট ৭, ২০২৬

হুথি হামলায় ইয়েমেনে ৩০ সেনা নিহত

আগস্ট ৭, ২০২৬
ছবি: সংগৃহীত।

ছুটির দিনে কেন দেখবেন এই সিনেমাগুলো?

আগস্ট ৭, ২০২৬
ছবি: সংগৃহীত।

স্বর্ণ ও স্বর্ণের দাম নিয়ে নীতিমালায় কী থাকছে?

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT