চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অ্যামাজন প্রাইমে রাজের ‘ওমর’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৪৪ অপরাহ্ণ ২৫, নভেম্বর ২০২৫
বিনোদন
A A

বিশ্বব্যাপী জনপ্রিয় আমেরিকান ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিওতে এলো মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘ওমর’। থ্রিলার, টুইস্ট ও কমেডিতে ভরপুর সিনেমাটি আন্তর্জাতিক পরিসরে স্থান পাওয়ায় এর কলাকুশলীরা আনন্দিত।

অন্য ভাষাভাষির দর্শকদের সুবিধার্থে রয়েছে ইংরেজি সাব-টাইটেল। এটি নির্মাতা রাজের ষষ্ঠ সিনেমা, যা ২০২৪ সালের ঈদুল ফিতরে (২৬ এপ্রিল) বড় পর্দায় মুক্তি পায়।

গল্পের শুরুর দিকেই প্রতাপশালী বড় মির্জার ছেলে ছোট মির্জা খুন হয়। তখন ঘটনাস্থলে থাকা ওমর ও বদি খুনের ঘটনায় একে অপরকে দায়ী করতে থাকে। যার কারণেই মৃত্যু হোক না কেনো বড় মির্জা যদি এই ঘটনা জানতে পারে তাহলে আর রক্ষা নাই। নিজেদের বাঁচাতে তারা লাশ লুকানোর পরিকল্পনা করে। ওমর ও বদির পরিণতি শেষ পর্যন্ত কী ঘটে সেসব নিয়েই টানটান উত্তেজনায় এগোয় কাহিনি।

ওমর চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক শরিফুল রাজ। বদির ভূমিকায় আছেন নাসির উদ্দিন খান।

অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, এরফান মৃধা শিবলু, আবু হুরায়রা তানভীর, নাফিস আহমেদ, রোজি সিদ্দিকী, তানজিলা হক মাইশা, আইমন সিমলা। একটি গানে নেচেছেন ভারতীয় নায়িকা দর্শনা বণিক।

অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ‘ওমর’ নামটি দিয়েছেন। প্রয়াত কথাশিল্পী ও নির্মাতা হুমায়ূন আহমেদ এবং চিত্রনায়ক মান্নাকে উৎসর্গ করা হয়েছে ছবিটি। মাস্টার কমিউনিকেশন্সের ব্যানারে ‘ওমর’ প্রযোজনা করেছেন খোরশেদ আলম। এর চিত্রনাট্য লিখেছেন সিদ্দিক আহমেদ। চিত্রগ্রহণ করেছেন রাজু রাজ। শিল্প নির্দেশনায় সামুরাই মারুফ।

Reneta

ছবিটির গান গেয়েছেন দিলশাদ নাহার কনা, আরফিন রুমি, অনিমেষ রায় ও ভারতের ঈশান মিত্র। গানের কথা লিখেছেন রাসেল মাহমুদ, জনি হক, সোমেশ্বর অলি ও অমিত চ্যাটার্জি। সুর ও সংগীত পরিচালনায় নাভেদ পারভেজ, অমিত চ্যাটার্জি ও ভারতের স্যাভি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যামাজন প্রাইমআইমন সিমলাআবু হুরায়রা তানভীরএরফান মৃধা শিবলুওমরতানজিলা হক মাইশানাফিস আহমেদনাসির উদ্দিন খানফজলুর রহমান বাবুমুহাম্মদ মোস্তফা কামাল রাজরোজি সিদ্দিকীলিড বিনোদনশরিফুল রাজশহীদুজ্জামান সেলিম
শেয়ারTweetPin

সর্বশেষ

সাফের আসরে কেন নেই নেপাল?

আগস্ট ১, ২০২৬

‘জুলাই সনদ বাস্তবায়ন হলে দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করা যাবে না’

আগস্ট ১, ২০২৬

জুলাই আন্দোলনে কারাবন্দীদের জুলাইযোদ্ধা হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, সালাউদ্দিন তানভীরকে আরেকবার অব্যাহতি দিল এনসিপি

আগস্ট ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT