চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বছরের শেষ দিন আসবে ‘ওমর’র ফার্স্ট লুক, মুক্তি ঈদে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২০ অপরাহ্ণ ২০, ডিসেম্বর ২০২৩
বিনোদন
A A
‘ওমর’ এর অন্য অভিনয়শিল্পীদের সাথে রাজ

‘ওমর’ এর অন্য অভিনয়শিল্পীদের সাথে রাজ

মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘ওমর’ ছবির শুটিং শেষ হয়েছে। গত সেপ্টেম্বরে এ ছবির শুটিং শেষ করেছেন জানান নির্মাতা। ২৫দিনে পুরো শুটিং শেষ করেছেন। তবে প্রায় একমাস শুটিং করলেও প্রি-প্রডাকশনে লম্বা সময় নিয়েছিলেন ‘যদি একদিন’ ছবির এই পরিচালক। 

শুটিং নিয়ে পরিচালক রাজ বলেন, শুটিংয়ের বিষয়টি কাউকে জানাবো না এটা আগেই ঠিক করেছিলাম। এ কারণে কাউকে কোনো ছবি তুলতে দেয়া হয়নি। ইউনিটের সবাই এক্ষেত্রে পূর্ণ সহযোগিতা করেছে। শুটিংয়ের পর ডাবিংও শেষ করেছি। এডিটিং চলছে। চলতি বছরের শেষ দিন অর্থাৎ ৩১ ডিসেম্বর ‘ওমর’-এর ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করা হবে। এরপর কোনো একটি উৎসবে মুক্তি দেয়ার ইচ্ছে আছে।

এর আগে প্রজাপতি, তারকাঁটা, সম্রাট, যদি একদিন, সম্রাট বানিয়েছিলেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। এর মধ্যে তার তিনটি সিনেমা বিভিন্ন ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে। পাশাপাশি প্রতিটি ছবির কোনো না কোনো গান দর্শক নন্দিত হয়েছে।

‘ওমর’র কাস্টিংয়ে চমক রেখেছেন নির্মাতা। আসন্ন ঈদুল ফিতরে ছবিটি মুক্তির জন্য বর্তমানে পোস্ট প্রডাকশনের কাজ চলছে। এতে নাম ভূমিকার থাকছেন শরিফুল রাজ। আরো থাকছেন শক্তিমান অভিনেতা শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, নাসিরউদ্দিন খান, এরফান মৃধা শিবলু।

নির্মাতার কথা, ‘ওমর’ এর গল্প তার আগের ছবিগুলো থেকে বাইরের জনরা। তাই গল্পের ধারণা দিতে চাইলেন না রাজ। কথা প্রসঙ্গে নির্মাতা জানালেন, এখন সঠিকভাবে সিনেমা বানাতে পারলে কোনো প্রযোজক লোকসান করবেন না। রাজ বললেন, এখন ভালো সিনেমা মাল্টিসেল করা যায়। দেশের পাশাপাশি ইন্টারন্যাশনালি রিলিজ, মোটা অঙ্কে ডিজিটাল ও ওটিটি রাইটস, টিভি রাইটস, স্পন্সর সবকিছু মিলিয়ে বিনিয়োগ তুলে আনা সহজ।

‘ওমর’ ছবির চিত্রনাট্য করছেন সিদ্দিক আহমেদ। খোরশেদ আলমের প্রযোজনায় ছবিটি নির্মিত হয়েছে ‘মাস্টার কমিউনিকেশনস’র ব্যানারে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এরফান মৃধা শিবলুওমরতারকাঁটাপ্রজাপতিফজলুর রহমান বাবুমুহাম্মদ মোস্তফা কামাল রাজযদি একদিনলিড বিনোদনশরিফুল রাজশহীদুজ্জামান সেলিমসম্রাসম্রাট
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এক দফা ঘোষণার নেপথ্যের ইতিহাস তুলে ধরলেন আবদুল কাদের

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সাবেক ছাত্রনেতা সৈয়দ উপল বখত মারা গেছেন

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

পুলিশের ৮ কর্মকর্তাকে বদলি

আগস্ট ৩, ২০২৬

‘ফাইনালে হারলেও স্কালোনির দলই ইতিহাসের সেরা’

আগস্ট ৩, ২০২৬

ইনফান্তিনোর বিতর্কিত বিশ্বকাপ পরিকল্পনা ঠেকাতে সামনে ছিলেন দুই নারী

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT