চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ওমর’ দেখতে বসলে দর্শক শেষ না করে উঠবে না: রাজ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০২ অপরাহ্ণ ১৬, জানুয়ারি ২০২৪
বিনোদন
A A

আসন্ন ঈদুল ফিতরে মুক্তির জন্য তৈরি হচ্ছে একাধিক ছবি। কোনটি আছে শুটিং ফ্লোরে, কোনোটির আবার পোস্ট প্রডাকশন চলছে। ঈদে ছবি মুক্তির তালিকায় ইতোমধ্যে চূড়ান্ত হয়েছে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ছবি ‘ওমর’। নির্মাতা জানান, তিনি ঈদে মুক্তি দেবেন এটা নিশ্চিত।

‘ওমর’ এর শুটিং শেষ হয়েছে আগেই। বর্তমানে কলকাতায় ‘ওমর’ এর পোস্ট প্রডাকশন চলছে। চ্যানেল আই অনলাইনকে নির্মাতা রাজ বলেন, ঈদে ‘ওমর’ মুক্তি পাবে এটা নিশ্চিত। ঈদের সময় দর্শকরা তুলনামূলক হলমুখী হন। আমি চাই আমার ছবিটা দর্শক দেখুক। অন্য ছবির সঙ্গে প্রতিযোগিতায় যেতে চাই না। সব ছবি দর্শকের দেখা উচিত। অনেকেই ঈদে প্রতিযোগিতায় নামে, আমি এসবে মোটেও বিশ্বাসী নই। সব সিনেমা দেখলে আমাদের ইন্ডাস্ট্রি এগিয়ে যাবে।

‘ওমর’ ছবির নাম ভূমিকার অভিনয় করেছেন শরিফুল রাজ। আরও আছেন শক্তিমান অভিনেতা শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, নাসির উদ্দিন, তানভীর হুরায়রা, শিবলু মৃধা। ছবির বিশেষত্ব কী? যদি একদিন, সম্রাট ছবির এই নির্মাতার ভাষ্য, দর্শক ‘ওমর’ দেখতে বসলে শেষ না করে উঠবে না। একের পর সাসপেন্স আর থ্রিলারে ভরপুর ও টুইস্ট। যখন স্ক্রিনে দর্শক দেখবে তাদের বারবার আগ্রহ জন্মাবে এর পর কী হবে? শেষ না করা হল থেকে বের হবে না।

পূর্বে দেখা গেছে, ঈদে একাধিক ছবি মুক্তি পেলেও নির্মাতা শিল্পীরা একে অন্যদের বিরুদ্ধে কাদা ছোঁড়াছুড়ি করেন। নির্মাতা রাজ মোটেও এসবের পক্ষে নন। বললেন, যার সিনেমা তার সেইসব বিষয়ে কথা বলা উচিত। হিমেলের রাজকুমার, সানী সানোয়ারের এশা মার্ডার ছবিগুলো যদি আসে আমি দর্শকদের বলবো সবগুলো তাদের দেখে উচিত। তাছাড়া তাদের প্রত্যেকের সঙ্গে আমার ছোটভাই, বড় ভাইয়ের সম্পর্ক। আমি চাইবো সুস্থ পরিবেশে প্রতিটি ছবি দর্শক দেখবে। একে অন্যের বিরুদ্ধে যারা কথা বলেন এগুলো তাদের ব্যাপার। কিন্তু আমি মোটেও এসব পথে কখনো হাঁটি না।

এর আগে প্রজাপতি, তারকাঁটা, সম্রাট, যদি একদিন, সম্রাট বানিয়েছিলেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। এর মধ্যে তার তিনটি সিনেমা বিভিন্ন ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে। পাশাপাশি প্রতিটি ছবির কোনো না কোনো গান দর্শক নন্দিত হয়েছে। ‘ওমর’ ছবির চিত্রনাট্য করছেন সিদ্দিক আহমেদ। খোরশেদ আলমের প্রযোজনায় ছবিটি নির্মিত হয়েছে ‘মাস্টার কমিউনিকেশনস’র ব্যানারে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঈদের ছবিওমরতারকাঁটাপ্রজাপতিমুহম্মদ মোস্তফা কামাল রাজযদি একদিনরাজলিড বিনোদনশরিফুল রাজসম্রাটসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিখোঁজ আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী-সন্তান

জুন ২৬, ২০২৬

প্রথমবার আইভরি কোস্ট, জার্মানিকে হারিয়ে নকআউটে ইকুয়েডরও 

জুন ২৬, ২০২৬

৭ পরিবর্তন নিয়ে জর্ডান ম্যাচে নামতে পারে আর্জেন্টিনা

জুন ২৬, ২০২৬

উন্ডাভসহ জার্মানির একাদশে যাদের দেখা যেতে পারে

জুন ২৬, ২০২৬

বিশ্বকাপে ভারতের সাথে পারল না বাংলাদেশ

জুন ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT