চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দর্শক টানছে ‘ওমর’, টিকেট কিনলে ডিনারের সুযোগ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:০১ অপরাহ্ণ ১৬, এপ্রিল ২০২৪
বিনোদন
A A
বিভিন্ন চলচ্চিত্রের চরিত্রের ছবি, বাংলা সিনেমার দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদে মুক্তি প্রাপ্ত ১১ ছবির মধ্যে শীর্ষে আছে সুপারস্টার শাকিব খানের ‘রাজকুমার’। এর পরে যে ছবিটি দর্শক টানছে সেটি হচ্ছে, মুহাম্মদ মোস্তাফা কামাল রাজ পরিচালিত ‘ওমর’। সিনেপ্লেক্স, ব্লকবাস্টার ও লায়ন সিনেমাস সংশ্লিষ্টরা এমনটি জানিয়েছেন।

স্টার সিনেপ্লেক্সের মিডিয়া ম্যানেজার মেজবাহ আহমেদ বলেন, সিনেপ্লেক্সে রাজকুমার খুব ভালো যাচ্ছে। এরপরে শরিফুল রাজের তিন সিনেমার মধ্যে এগিয়ে ‘ওমর’। আশা করা যাচ্ছে, আগামী সপ্তাহে এই সিনেমাটির অবস্থান আরও ভালো হতে পারে।

যেসব দর্শক ‘ওমর’ দেখছেন, তারা থ্রিলার ও সাসপেন্সে ভরা শরিফুল রাজ, নাসির উদ্দিন খান, শহিদুজ্জামান সেলিমের এ ছবি দেখে উচ্ছ্বাস প্রকশ করছেন। লিখছেন সোশ্যাল হ্যান্ডলে। পাশাপাশি ভিডিও রিভিউয়ে জানাচ্ছেন, ওমর দেখে মুগ্ধতার কথা।

দর্শকদের ইতিবাচক রেসপন্সেও ‘ওমর’ টিম মুগ্ধ। এ কারণে তাদের পক্ষ থেকে থাকছে দর্শকদের নৈশভোজের সূবর্ণ সুযোগ।

দর্শক কীভাবে ‘ওমর’ টিমের সঙ্গে ডিনারের সুযোগ পাবে? জানানো হয়, দেশের যেসব সিনেমা হলে ‘ওমর’ চলছে সেখান থেকে টিকেট কিনে সেই টিকেটসহ নিজের ফেসবুকে #omarfilm2024 লিখে পোস্ট করতে হবে। ভাগ্যবান কয়েকজন আগামীতে ‘ওমর’ টিমের আমন্ত্রণ পাবেন এবং পরিচালক রাজ, অভিনেতা রাজসহ ‘ওমর’ সংশ্লিষ্টদের ডিনার করতে পারবেন।

ঈদুল ফিতরে ২১ সিনেমা হল পেয়েছে ‘ওমর’। বর্তমানে এ ছবিটি স্টার সিনেপ্লেক্সে ১০টি শো, ব্লকবাস্টারে ২টি এবং লায়ন সিনেমাসে ২টি করে শো পেয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওমরমুহাম্মদ মোস্তফা কামাল রাজশরিফুল রাজ
শেয়ারTweetPin

সর্বশেষ

ফুটবলারের মৃত্যুর পর কেন মাঠের পাশে কংক্রিটের দেয়াল নিষিদ্ধ করল ইংল্যান্ড

আগস্ট ৭, ২০২৬

বার্সার প্রস্তাব ফিরিয়ে দিল ম্যানসিটি, বিশ্বজয়ী রদ্রির ভবিষ্যৎ কতটা অনিশ্চিত

আগস্ট ৭, ২০২৬

ধাত্রীকে দিয়ে বাড়িতে সন্তান প্রসব করাতে গিয়ে প্রসূতির মৃত্যু

আগস্ট ৭, ২০২৬

‘মবের নাটক সাজিয়ে’ ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

আগস্ট ৭, ২০২৬

বিমানমন্ত্রী ও হুইপের পথসভায় গুলির চেষ্টার অভিযোগ, পিস্তলসহ যুবক আটক

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT