চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে কারণে হুমায়ূন আহমেদ ও মান্নাকে ‘ওমর’ উৎসর্গ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১১ পূর্বাহ্ণ ০১, এপ্রিল ২০২৪
বিনোদন
A A
EID UL FITR 2024 poster with Bangladeshi people and leaders. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদে মুক্তির অপেক্ষায় থাকা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ছবি ‘ওমর’ উৎসর্গ করা হয়েছে প্রয়াত দুই গুণী জনকে। তারা হলেন প্রখ্যাত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ এবং প্রয়াত চিত্রনায়ক ও প্রযোজক আসলাম তালুকদার মান্না।

‘ওমর’র প্রকাশিত পোস্টারে বিষয়টি জানিয়ে পরিচালক বলেন, মূলত প্রয়াত এই মানুষদের সম্মান জানাতে এই উদ্যোগ নেয়া।

মোস্তফা কামাল রাজ বলেন, হুমায়ূন আহমেদ আমার প্রিয় লেখক। ওনার লেখা এবং কাজ আমাকে অনেক উৎসাহ দিয়েছে। মান্না আমার অনেক প্রিয়। এমনকি আমার সিনেমার নায়ক শরিফুল রাজেরও প্রিয়। এ কারণে ‘ওমর’ তাদের উৎসর্গ করেছি।

Banglabid

টুইস্ট রেখে পরিচালক রাজ বলেন, কেন এই দুজন ব্যক্তি প্রিয় জানতে হলে সিনেমা হলে গিয়ে দেখতে হবে ‘ওমর’।

‘ওমর’র কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শরিফুল রাজ। আরও আছেন নাসিরউদ্দিন খান, শহীদুজ্জামান সেলিম, রোজি সিদ্দিকী, ফজলুর রহমান বাবু, এরফান মৃধা শিবলু, তানভীর, নাফিজ আহমেদ।

বিশেষ এক চরিত্রে আছেন কলকাতার দর্শনা বণিক। সিদ্দিকুর রহমানের চিত্রনাট্যে ছবিটি প্রযোজনা করেছে মাস্টার কমিউনিকেশন।

Reneta

কদিন আগে ওমরের ‘এক ঝলক’ প্রকাশিত হয়েছে। পরে পাওয়া গেছে জনি হকের লেখা দর্শনা বণিকের একটি জমকালো গানের কয়েক সেকেন্ডের রিলস। যা নজড় কাড়তে সক্ষম হয়েছে।

এছাড়া প্রকাশিত টিজারে আরফিন রুমির গানের দুলাইনের সঙ্গে রহস্য, খুন আর সাসপেন্স পাওয়া গেছে। পাশাপাশি টিজারের দৃশ্যের সঙ্গে বিজিএম-ও অন্যরকম লেগেছে। প্রকাশিত একঝলক দেখে ইতিবাচক মন্তব্য করতে শুরু করেছেন নেটিজেনরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওমরমান্নামুহাম্মদ মোস্তফা কামাল রাজলিড বিনোদনশরিফুল রাজহুমায়ূন আহমেদ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সিটি-আর্সেনালের ড্রয়ের রাতে শীর্ষে লিভারপুল

পরবর্তী

আবারও আলোচনায় ইসরায়েল-হামাস যুদ্ধবিরতি

পরবর্তী
ধ্বংসস্তূপের মধ্যে উদ্ধারকর্মী ও সাধারণ মানুষ. Channel i News - চ্যানেল আই নিউজ

আবারও আলোচনায় ইসরায়েল-হামাস যুদ্ধবিরতি

প্রধানমন্ত্রীর শোক প্রকাশের জন্য এমপি শাহজাহান মিয়ার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সংসদের বিরোধীদলীয় নেতাদের প্রধানমন্ত্রীর ঈদ-নববর্ষের শুভেচ্ছা

সর্বশেষ

চালক থেকে সুপারভাইজার, সবাই নারী: আজ চালু ‘পিংক বাস’

আগস্ট ১৮, ২০২৬

মাঠে হঠাৎ অসুস্থ মুসিয়ালা, স্বস্তির খবর দিয়েছে বায়ার্ন

আগস্ট ১৮, ২০২৬

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT