চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হুমায়ূনের সৃষ্টির উদযাপন, পক্ষকালজুড়ে বড় পর্দায় কালজয়ী সিনেমা

টাঙ্গাইলে শুরু 'হুমায়ূন আহমেদ চলচ্চিত্র উৎসব', মিডিয়া পার্টনার চ্যানেল আই

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:২৩ অপরাহ্ণ ২৫, জুলাই ২০২৬
বিনোদন
A A

বাংলা সাহিত্যের জনপ্রিয় কথাসাহিত্যিক ও নির্মাণের মহান কারিগর হুমায়ূন আহমেদের সৃষ্টিকে নতুন প্রজন্মের দর্শকদের সামনে বড় পর্দায় তুলে ধরতে শুরু হয়েছে ‘হুমায়ূন আহমেদ চলচ্চিত্র উৎসব’। ২৪ জুলাই থেকে ৭ আগস্ট পর্যন্ত টাঙ্গাইলের ‘দ্য নিউ রওশন টকিজ’-এর আয়োজনে চলবে এই পক্ষকালব্যাপী উৎসব। আয়োজনটির মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে চ্যানেল আই।

উৎসবজুড়ে হুমায়ূন আহমেদ পরিচালিত এবং তাঁর গল্প অবলম্বনে নির্মিতসহ মোট ১৫টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। এর মধ্যে রয়েছে দারুচিনি দ্বীপ, ঘেটুপুত্র কমলা, নয় নম্বর বিপদ সংকেত, শ্রাবণ মেঘের দিন, শ্যামল ছায়াসহ দর্শকপ্রিয় আরও বেশ কয়েকটি সিনেমা। প্রদর্শিত অধিকাংশ চলচ্চিত্রই ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় নির্মিত।

শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যায় টাঙ্গাইলের ঐতিহ্যবাহী করোনেশন ড্রামাটিক ক্লাব প্রাঙ্গণে উৎসবের উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। উদ্বোধনী আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন এবং জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানুসহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি।

করোনেশন ড্রামাটিক ক্লাবের সভাপতি কাজী জাকেরুল মওলার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ক্লাবের সাধারণ সম্পাদক সাম্য রহমান। পুরো আয়োজনের সঞ্চালনা ও সমন্বয়ের দায়িত্ব পালন করেন দ্য নিউ রওশন টকিজের প্রধান নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন প্রবাল।

উদ্বোধনী দিনে দর্শকদের জন্য প্রদর্শিত হয় হুমায়ূন আহমেদ পরিচালিত ‘নয় নম্বর বিপদ সংকেত’।

উৎসবের দ্বিতীয় দিন শনিবার (২৫ জুলাই) তিনটি চলচ্চিত্র প্রদর্শিত হয়। দুপুর ২টা ১৫ মিনিটে দেখানো হয় ঘেটুপুত্র কমলা, বিকেল ৫টা ১৫ মিনিটে শ্রাবণ মেঘের দিন এবং রাত ৮টা ৫ মিনিটে তানিম নূর পরিচালিত, হুমায়ূন আহমেদের গল্প অবলম্বনে নির্মিত আলোচিত চলচ্চিত্র ‘বনলতা এক্সপ্রেস’।

Reneta

আয়োজকদের আশা, এই উৎসবের মাধ্যমে হুমায়ূন আহমেদের চলচ্চিত্রভুবনের সঙ্গে নতুন প্রজন্মের দর্শকদের পরিচয় আরও গভীর হবে। একই সঙ্গে তাঁর নির্মাণশৈলী, গল্প বলার অনন্য ভাষা এবং মানবিক দৃষ্টিভঙ্গি বড় পর্দায় নতুন করে আবিষ্কারের সুযোগ পাবেন দর্শকরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইমপ্রেস টেলিফিল্মচ্যানেল আইদ্য নিউ রওশন টকিজলিড বিনোদনসিনেমাহুমায়ূন আহমেদ
শেয়ারTweetPin1

সর্বশেষ

কাভা কাপ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সেরা তিন যারা

জুলাই ২৯, ২০২৬

পেপাল-পেওনিয়ারের মাধ্যমে লেনদেন চালুর উদ্যোগ

জুলাই ২৯, ২০২৬
ইউএস-বাংলার বহরে যোগ হচ্ছে বোয়িংয়ের ২১টি এয়ারক্রাফট

ইউএস-বাংলার বহরে যোগ হচ্ছে বোয়িংয়ের ২১টি এয়ারক্রাফট

জুলাই ২৯, ২০২৬
রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট কাটেনি

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট কাটেনি

জুলাই ২৯, ২০২৬
বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মূল ভিত্তি দুই দেশের পারস্পরিক সুবিধা: দীনেশ ত্রিবেদী

বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মূল ভিত্তি দুই দেশের পারস্পরিক সুবিধা: দীনেশ ত্রিবেদী

জুলাই ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT