বিনোদন

প্রথমবার ছোট পর্দায় নিরব-মিথিলা জুটির ‘অমানুষ’

বুধবার সকাল ১০টা ১৫ মিনিটে চ্যানেল আইয়ের পর্দায় ‘অমানুষ’ এর প্রিমিয়ার

নিরব, মিথিলা ও অন্য অভিনেতারা বনজঙ্গলে কথোপকথন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নিরব, মিথিলা ও অন্য অভিনেতারা বনজঙ্গলে বসে গল্প করছেন, শুটিং সেটের দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

প্রতি ঈদে দর্শকদের সর্বোচ্চ বিনোদন দিতে চেষ্টার কমতি রাখে না চ্যানেল আই। প্রতিবারের মতো ঈদুল আযহাতেও চ্যানেল আই ৮ দিনব্যাপী প্রচার করছে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানমালা। এসকল অনুষ্ঠানমালায় দর্শকের প্রধান আকর্ষণ চলচ্চিত্র।

এবারও নতুন ৭টি চলচ্চিত্র দেখাচ্ছে চ্যানেল আই। সেই ধারাবাহিকতায় ঈদের চতুর্থ দিন (বুধবার) টেলিভিশন প্রিমিয়ার হবে জনপ্রিয় নির্মাতা অনন্য মামুনের আলোচিত ছবি ‘অমানুষ’।

এদিন সকাল ১০টা ১৫ মিনিটে নিরব-মিথিলা জুটির প্রথম এই সিনেমাটি দর্শক দেখতে পারবেন।

গেল মাসে বড় পর্দায় মুক্তি পাওয়ার পরও সিনেমাটি নিয়ে আগ্রহী ছিলেন দর্শক। মুক্তির পর জুটেছে প্রশংসাও। এরইমধ্যে ছোট পর্দায় প্রিমিয়ার হওয়ার খবর দর্শকের জন্য বাড়তি আগ্রহের।

‘অমানুষ’ এ ডাকাতের চরিত্রে অভিনয় করেছেন নিরব। জঙ্গলে এই ডাকাতদের খপ্পড়ে পড়েন মিথিলা। গল্পের শুরুটা সেখান থেকে। ঘটতে থাকে একের পর এক অঘটন।

নিরব বলেন, সিনেমাটির জন্য যথেষ্ট প্রস্তুতি নিতে হয়। ডাকাত চরিত্রের জন্য মাথার চুল ছেঁটে ফেলতে হয়েছে। পোশাকেও পরিবর্তন এনেছি। এই নিরবকে আগে কখনই দেখেনি দর্শক।

নিরব-মিথিলা ছাড়াও ‘অমানুষ’ সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেন মিশা সওদাগর, নওশাবা আহমেদ, রাশেদ অপু, শহীদুজ্জামান সেলিমসহ অনেকে।

বিষয়:অনন্য মামুন অভিনয় চ্যানেল আই নওশাবা আহমেদ নিরব মিথিলা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…