স্পেনের ইউরোজয়ী মিডফিল্ডার দানি ওলমোকে বড় অর্থ খরচ করে দলে টেনেছে বার্সেলোনা। জার্মান ক্লাব আরবি লেইপজিগ থেকে ছোটবেলার ক্লাবে আসছেন তিনি। সবকিছু ঠিকঠাক থাকলেও অর্থের অভাবে ওলমোকে নিবন্ধন করতে পারছে না বার্সা।
কাদেনা এসইআরের ভাষ্য, বার্সেলোনা এখনও ওলমোকে নিবন্ধন করাতে পারেনি। ক্যাটারিং এবং লজিস্টিক ফার্ম আরামার্কের সাথে বার্সার বিক্রয়ের অর্থ না দেয়ার কারণে, আর ৪০ মিলিয়ন ইউরোর চুক্তি সত্ত্বেও সবমিলিয়ে যে অর্থ প্রয়োজন সেটি থেকে ৬০ মিলিয়ন ইউরো কম আছে দলটির কাছে।
বার্সেলোনা নাইকি এবং স্পটিফাইকে অংশীদারিত্বের বিনিময়ে অবশিষ্ট অর্থ দেয়ার ক্ষেত্রে সম্ভাব্য মিত্র হিসেবে উল্লেখ করেছে। তবে এখনও কাতালুনিয়ানদের সাথে কোম্পানি দুটির চুক্তি হয়েছে এমন ঘোষণা করা হয়নি। চুক্তিগুলো শনিবারের আগে হয়ে যাবে বলে আশা করেছে ক্লাবটি।
ওলমো ছাড়াও বার্সেলোনা দলে টানা অন্য খেলোয়াড় যেমন ভিতর রোকে, ইনিগো মার্টিনেজ, ক্লেমেন্ট লেংলেট ও এরিক গার্সিয়াকে নিবন্ধন করতে পারেনি।
গত শুক্রবার ২৬ বর্ষী ওলমোকে ৫৫ মিলিয়ন ইউরো বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭০৫ কোটি ৪৪ লক্ষের বেশি অর্থে দলে আনার কথা জানায় বার্সেলোনা। ইতিমধ্যে ইউরোজয়ী তারকা নতুন ঠিকানায় অনুশীলনও শুরু করেছেন।







