চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গাজায় গণহত্যার প্রতিবাদে সরব মার্কিন পপ তারকা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৪১ অপরাহ্ণ ১৫, জুলাই ২০২৫
বিনোদন
A A
মার্কিন পপ তারকা গাজায় গণহত্যার প্রতিবাদে মুখর. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজায় চলমান গণহত্যার বিরুদ্ধে কণ্ঠ তুলেছেন মার্কিন পপ তারকা ওলিভিয়া রদ্রিগো। এক ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি এই পরিস্থিতিকে “ভয়াবহ ও সম্পূর্ণ অগ্রহণযোগ্য” বলে উল্লেখ করেন।

রদ্রিগো লেখেন, “গাজার মা-বাবা, শিশুরা ও পরিবারগুলো আজ অভুক্ত, পানিহীন এবং জরুরি চিকিৎসা ও মানবিক সহায়তা থেকে বঞ্চিত। এটা মেনে নেওয়া যায় না।”

তিনি আরও বলেন, “ইসরায়েল, ফিলিস্তিন কিংবা পৃথিবীর কোনো প্রান্তের কোনো শিশুই এমন যন্ত্রণার শিকার হওয়া উচিত নয়। তাদের প্রতি অবহেলা মানেই আমাদের সম্মিলিত মানবতার প্রতি অবহেলা।”

রদ্রিগো জানান, তিনি ইউনিসেফ-এ অনুদান দিয়েছেন যেন গাজার নিরীহ মানুষদের সহায়তা করা যায়, এবং অন্যদেরও সামর্থ্য অনুযায়ী অনুদান দেওয়ার অনুরোধ জানান।

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েলের অব্যাহত বিমান হামলা ও অবরোধে এখন পর্যন্ত ৫৮ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। খাদ্য, চিকিৎসা ও নিরাপদ আশ্রয়ের তীব্র সংকট চলছে গাজায়।

রদ্রিগোর মতো আরও অনেক শিল্পী গাজার মানুষের পক্ষে কথা বলছেন। গায়িকা লানা ডেল রে সম্প্রতি ইনস্টাগ্রামে লেখেন, “আমরা প্রতিদিন ফিলিস্তিনের জন্য প্রার্থনা করি। আমি সব জাতির মধ্যে শান্তি কামনা করি।” বিলি আইলিশ ইসরায়েলের রাফা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদের প্রস্তাবকে “ভয়ংকর” বলে নিন্দা করেছেন। –ট্রিবিউন

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গাজাপপ তারকামার্কিন পপ তারকালিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

শেখ হাসিনা ছিলেন ইতিহাসের ঘৃণ্য ফ্যাসিস্ট: রিজভী

আগস্ট ৫, ২০২৬

লোহিত সাগরে হামলায় ডুবে গেল ভারতীয় পণ্যবাহী জাহাজ

আগস্ট ৫, ২০২৬
সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা। ছবি: সংগৃহীত

সাবেক যুগ্ম সচিব জগলুল পাশা গ্রেপ্তার

আগস্ট ৫, ২০২৬

শ্রীলঙ্কায় প্রবল বৃষ্টিতে বন্যা ও ভূমিধসে অনেক হতাহত

আগস্ট ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই শহীদ পরিবার ও আহতদের জন্য ফ্ল্যাটের নির্মাণকাজ সেপ্টেম্বরে শুরু: গৃহায়ন প্রতিমন্ত্রী

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT