চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাঁশ-পলিথিনের তৈরি ঘরে আগুনে পুড়ে বৃদ্ধের মৃত্যু

সরওয়ার আজম মানিকসরওয়ার আজম মানিক
৩:১৪ অপরাহ্ণ ০৫, মার্চ ২০২৪
কক্সবাজার, জনপদ
A A

কক্সবাজারে টেকনাফে বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনায় আবুল হোসেন (৪৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বাঁশ ও পলিথিনের তৈরি ওই ঘরটি ভস্মীভূত হয় বলে জানা গেছে।

সোমবার (৪ মার্চ) রাত সাড়ে ১১টায় টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মগপাড়ায় এ ঘটনা ঘটেছে।

আবুল হোসেন (৪৫) একই এলাকার বাসিন্দা। তিনি সেখানে বসবাসকারি পুরাতন রোহিঙ্গা নাগরিক। দীর্ঘদিন ধরে ঝুপড়ি ঘরে তিনি একা বসবাস করে আসছিলেন।

স্থানীয় সূত্রে ফায়ার সার্ভিসের টেকনাফ স্টেশন কর্মকর্তা মুকুল কুমার নাথ বলেন, টেকনাফের সাবরাং ইউনিয়নের মগপাড়ায় জনৈক ব্যক্তির বসত ভিটায় একটি ঝুপড়ি ঘর তৈরি করে আবুল হোসেন বসবাস করতেন। তিনি প্রতিদিনের মতো সোমবার রাতেও খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। একপর্যায়ে আকস্মিক তার বসত ঘর আগুন লেগে যায়। মুহূর্তেই আগুনে ঘরটি পুড়ে ছাই হয়ে যায়। এতে ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে আবুল হোসেন মারা যান।

তিনি বলেন, ঘরটি বাঁশের খুঁটি ও পলিথিন দিয়ে তৈরি হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এতে আবুল হোসেন ঘর থেকে বের হওয়ার সুযোগ পাননি।

ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছার আগেই ঘরটি সম্পূর্ণ পুড়ে যায়। ঘরটি অন্যান্য বসত ঘর থেকে বিচ্ছিন্ন স্থানে ছিল। তারপরও আগুনের ছড়িয়ে পড়ার ঝুঁকি দূর করতে ফায়ার সার্ভিসের কর্মিরা চেষ্টা চালিয়ে নিয়ন্ত্রণে আনে। পরে আগুনের ধংসস্তুপ থেকে একজনের লাশ উদ্ধার করা হয়।

Reneta

মুকুল জানান, আগুনের সূত্রপাতের কারণ নিশ্চিত হওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, আবুল হোসেন ঘুমানোর আগে সিগারেট খেয়েছিলেন। পরে ফেলে দেওয়া সিগারেট থেকেই আগুনের সূত্রপাত ঘটে।

সাবরাং ইউপি চেয়ারম্যান নুর হোসেন বলেন, আবুল হোসেন একজন পুরাতন রোহিঙ্গা। তিনি স্থানীয় এক ব্যক্তির বসতভিটায় একটি ঝুপড়ি ঘরে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছিলেন। ঘরটিতে তিনি একাই থাকতেন।

নিহতের লাশ টেকনাফ থানা পুলিশ হেফাজতে রয়েছে বলে জানান টেকনাফ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মুকুল কুমার নাথ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কক্সবাজারটেকনাফটেকনাফে আগুনে পুড়ে মৃত্যু
শেয়ারTweetPin

সর্বশেষ

টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে শেষ ষোলোতে প্যারাগুয়ে

জুন ৩০, ২০২৬

৯৫ মিনিটে মার্তিনেল্লির গোল, জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল

জুন ৩০, ২০২৬

ভেনেজুয়েলায় ভূমিকম্পে স্ত্রী-দুই সন্তান হারালেন আর্জেন্টাইন ফুটবলার

জুন ৩০, ২০২৬

কাইশু সানোর গোলে প্রথমার্ধে এগিয়ে জাপান

জুন ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

দোহায় যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা ঘিরে ভিন্নমুখী অবস্থান

জুন ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT