চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত: খুলনার সাথে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ

রাজীব হাসান কচি রাজীব হাসান কচি
৮:০৯ অপরাহ্ণ ০৪, জুলাই ২০২৫
- টপ লিড নিউজ, চুয়াডাঙ্গা, জনপদ
A A
খুলনায় তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত, হাজারো মানুষ দেখছে. Channel i News - চ্যানেল আই নিউজ

খুলনার মোংলা থেকে ছেড়ে আসা সিরাজগঞ্জগামী তেলবাহী ট্রেনের একটি বগি ও গার্ড ব্রেক লাইনচ্যুত হয়েছে চুয়াডাঙ্গার জীবননগরের উথলীতে। লাইনচ্যুত হওয়ার ঘটনায় খুলনার সাথে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। আটকা পড়েছে বেশ কয়েকটি ট্রেন। মালবাহী ট্রেনে ৩২ টি বগি রয়েছে।

শুক্রবার (৪ জুলাই) সন্ধ্যা পৌনে ৬টার দিকে জীবননগর উথলী রেল স্টেশনের আদুরে উথলী মাধ্যমিক বিদ্যালয়ের সামনে ট্রেনের বগি লাইনচ্যুত হয়।

চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনের মাস্টার একেএম ইউসুফ পলাশ জানান, মোংলা থেকে ছেড়ে আসা সিরাজগঞ্জগামী তেলবাহী ট্রেনের পিছনের একটি বগি ও গার্ড ব্রেক লাইনচ্যুত হয়। এ ঘটনায় খুলনার সাথে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা ডাউন নকশিকাঁথা ও খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী আন্তঃনগর সাগরদাড়ী এক্সপ্রেস ট্রেনটি আটকা পড়ে। ট্রেনে থাকা যাত্রীরা ভোগান্তির শিকার হচ্ছেন।

Banglabid

তিনি আরও জানান, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মালবাহী ট্রেনের অন্য বাকিগুলো নিয়ে ট্রেনটি চুয়াডাঙ্গার উদ্দেশ্যে যাত্রা করেছে। লাইনচ্যুত ঘটনাস্থল থেকে উদ্ধারের কার্যক্রম শুরু হয়েছে। লাইনচ্যুত বগিটি সরিয়ে নিতে পারলেই খুলনার সাথে সারাদেশে ট্রেন চলাচল স্বাভাবিক হবে দ্রুত সময়ে।

স্থানীয়রা জানান, বারবার একই রেলস্টেশন এলাকায় মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটে। দুর্ঘটনার বিষয়টি তদন্ত করলেও কি কারণে এ ধরনের ঘটনা ঘটছে তা জানা সম্ভব হয় না। লাইনচ্যুত হওয়ার ঘটনাটি গুরুত্ব সহকারে দেখলে এ ধরণের ঘটনা আর ঘটবে না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উথলী রেল স্টেশনট্রেন চলাচল বন্ধতেলবাহী ট্রেনলাইনচ্যুত
শেয়ারTweetPin

সর্বশেষ

তারেক মাসুদকে হারানোর ১৫ বছর

আগস্ট ১৩, ২০২৬

অস্ত্রোপচারের পর কেমন আছেন জুনিয়র এনটিআর?

আগস্ট ১২, ২০২৬

কিংবদন্তি পেলের সাবেক ক্লাবে যোগ দিলেন বাংলাদেশের শমিত

আগস্ট ১২, ২০২৬

এলোমেলো দ্বিপাক্ষিক সিরিজের দিন শেষ, বলছেন আইসিসি সিইও

আগস্ট ১২, ২০২৬

গাজীপুর সাফারি পার্কে ‘রাজু বাহাদুর’সহ মারা গেল দুটি হাতি

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT