চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইরান-যুক্তরাষ্ট্রের সমঝোতার আশায় কমছে তেলের দাম

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪৪ পূর্বাহ্ণ ০৬, মে ২০২৬
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত করায় মধ্যপ্রাচ্যে সম্ভাব্য কূটনৈতিক অগ্রগতির ইঙ্গিত মিলতেই আন্তর্জাতিক জ্বালানি তেলের বাজারে টানা দ্বিতীয় দিনের মতো দরপতন হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে একটি সম্ভাব্য চুক্তির বিষয়ে আশাবাদ ব্যক্ত করায় বিনিয়োগকারীদের মধ্যে সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হওয়ার প্রত্যাশা তৈরি হয়েছে।

বিবিসি জানিয়েছে, আজ (৬ মে) বুধবার এশিয়ার বাজারে লেনদেনের সময় বৈশ্বিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম প্রতি ব্যারেলে প্রায় ১ দশমিক ৫ ডলার কমে দাঁড়ায় ১০৮ ডলারের কিছু বেশি। আগের দিনও এ সূচকে প্রায় ৪ শতাংশ দরপতন হয়েছিল। একই সময়ে যুক্তরাষ্ট্রের মানদণ্ড ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) প্রায় ১ দশমিক ৫ শতাংশ কমে প্রতি ব্যারেল প্রায় ১০১ ডলারে নেমে আসে।

সম্প্রতি ট্রাম্প ঘোষণা দেন, হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল সহজ করতে যুক্তরাষ্ট্রের উদ্যোগ প্রজেক্ট ফ্রিডম সাময়িকভাবে স্থগিত রাখা হবে, যাতে কূটনৈতিক সমঝোতার সুযোগ তৈরি হয়। তিনি দাবি করেন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতির একটি চূড়ান্ত চুক্তি নিয়ে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।

তাই এই দরপতনের পেছনে মূল কারণ হলো মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমার সম্ভাবনা। তবে বিশ্লেষকরা সতর্ক করে বলেছেন, পরিস্থিতি এখনও পুরোপুরি স্থিতিশীল নয়। যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে কূটনীতির প্রতি নতুন করে আগ্রহের ইঙ্গিত হিসেবে দেখা হলেও, বাস্তবে হরমুজ প্রণালিতে স্বাভাবিক বাণিজ্য পুরোপুরি পুনরুদ্ধার হয়েছে এমন প্রমাণ এখনও স্পষ্ট নয়।

এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, ইরানে সামরিক অভিযানের প্রাথমিক লক্ষ্য পূরণ হয়েছে এবং যুক্তরাষ্ট্র এখন শান্তিপূর্ণ সমাধানকেই অগ্রাধিকার দিতে চায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইরানইরান যুদ্ধ ২০২৬তেলের দামযুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সংঘর্ষে উত্তপ্ত বিভিন্ন ক্যাম্পাস, আহত অর্ধশতাধিক

আগস্ট ৪, ২০২৬

ট্রাফোর্ডের বিকল্প খুঁজছে ম্যানসিটি, রুল্লিকে দলে টানতে প্রস্তাব

আগস্ট ৪, ২০২৬

চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড পুনর্গঠন, যারা আছেন কমিটিতে

আগস্ট ৪, ২০২৬

জেলা শিল্পকলা একাডেমিগুলো কি বিকল্প সিনেমা হল হতে পারে?  

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএটি বাংলাদেশের নতুন ব্যবস্থাপনা পরিচালক কাখাবের বেনিদজে

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT