চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওআইসি রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবাসন চায়: ব্রাহিম তাহা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫১ অপরাহ্ণ ২৯, মে ২০২৩
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A
ওআইসি প্রতিনিধি দল রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়ক আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ওআইসি মহাসচিব হিসেইন ব্রাহিম তাহা বলেছেন, ওআইসি সবসময় রোহিঙ্গা ইস্যুকে গুরুত্ব দিয়ে আসছে, রোহিঙ্গাদের সম্মানজনক মর্যাদাপূর্ণ টেকসই প্রত্যাবাসন চায় এবং ওআইসি রোহিঙ্গাদের পাশে আছে।

তিনি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ফিলিস্তিন সমস্যার পাশাপাশি রোহিঙ্গা সমস্যাকেও গুরুত্ব দিয়ে আসছে। ওআইসি রোহিঙ্গা সমস্যার সহায়ী সমাধান চায় এবং বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের সম্মানজনক মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনে ওআইসি সবসময় কুটনৈতিক প্রচেষ্টা চালিয়ে আসছে। এ ব্যাপারে মিয়ানমার সরকারের উপর আন্তর্জাতিক চাপ অব্যাহত রাখতে ওআইসিভুক্ত দেশসমুহ ভূমিকা রাখছে।

সোমবার (২৯ মে) সকালে পাঁচ সদস্যের প্রতিনিধি দল নিয়ে উখিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আসেন ওআইসি মহাসচিব হিসেইন ব্রাহিম তাহা। সকালে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছালে ওআইসির মহাসচিব ও প্রতিনিধি দলকে স্বাগত জানান কক্সবাজারের জেলা প্রশাসনের কর্মকর্তা ইউএনএইচসিআর-এর প্রতিনিধি ও শরণার্থী কমিশন কার্যালয়ের কর্মকর্তারা।

Banglabid

সকাল সাড়ে ১০টার দিকে ওআইসি মহাসচিব হোসেইন ইব্রাহিম তাহা উখিয়া চার নাম্বার বর্ধিত রোহিঙ্গা ক্যাম্পে ব্র্যাক সেন্টারে এসে পৌঁছান। পরে সেখানে রোহিঙ্গাদের একটি প্রতিনিধি দলের মতবিনিময় করেন। সেখানে রোহিঙ্গা ইয়ুথদের একটি সেন্টারে যান এবং রোহিঙ্গা যুবকদের শিক্ষা কার্যক্রম এবং তাদের দৈনন্দিন জীবনাচার নিয়ে কথা বলেন। পরে ক্যাম্পে আইইউসিএন পরিচালিত একটি সেন্টারে যান এবং সেখানে গাছের চারা রোপণ কার্যক্রম পরিদর্শন করেন।

সোমবার দুপুরে কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি প্রতিনিধি দলের সাথে মতবিনিময় কালে তিনি এই অভিমত প্রকাশ করেন। মতবিনিময়কালে তিনি জানান, আন্তর্জাতিক আদালতে মিয়ানমারের সামরিক জান্তার বিরুদ্ধে গাম্বিয়া সরকার রোহিঙ্গা গণহত্যার যে বিচার দিয়েছে সে বিচার প্রক্রিয়া সম্পন্নের জন্য ওআইসি কাজ করে যাচ্ছে। মতবিনিময়কালে রোহিঙ্গা প্রতিনিধি দল ওআইসির মহাসচিবকে মিয়ানমারে তাদের জাতিগত স্বীকৃতি নাগরিকত্ব নিরাপত্তা নিজেদের ভিটে মাটি ফিরিয়ে দেয়াসহ রোহিঙ্গা গণহত্যার বিচার সম্পন্ন সহ বিভিন্ন দাবি তুলে ধরে বক্তব্য দেন।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ের কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান জানিয়েছেন, রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনকালে ওআইসির মহাসচিবের নেতৃত্বে প্রতিনিধি দল রোহিঙ্গাদের একটি প্রতিনিধি দলের সাথে বৈঠক করার পাশাপাশি তাদের শিক্ষা কার্যক্রম পরিদর্শন করেন।

Reneta

দুপুরে পাঁচ নাম্বার রোহিঙ্গা ক্যাম্পে রোহিঙ্গাদের একটি লার্নিং সেন্টার এবং রোহিঙ্গাদের তৈরি পাটজাত পণ্যের প্রদর্শনী সেন্টার পরিদর্শন করেন। বিকেলে ওআইসি প্রতিনিধি দলের ঢাকায় ফিরে যাওয়ার কথা রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওআইসিরোহিঙ্গা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রোহিঙ্গাদের বিষয়টি মেটার এজেন্ডার শীর্ষে থাকা উচিত: অ্যামনেস্টি

পরবর্তী

জমকালো আইফায় বলিউড তারকাদের সঙ্গে জয়া

পরবর্তী
জয়া আইফায় বলিউড তারকাদের সঙ্গে ছবি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জমকালো আইফায় বলিউড তারকাদের সঙ্গে জয়া

তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান এর ছবি, পেছনে তুর্কি পতাকা. Channel i News - চ্যানেল আই নিউজ

কেমন হতে পারে তুরস্কে এরদোয়ানের শাসন

সর্বশেষ

রোমের হোটেল বিতর্কে যা বললেন জেমস

আগস্ট ২১, ২০২৬

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT