প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ জার্নালিজম অ্যালামনাই অ্যাসোসিয়েশন (পিবজা) এর দ্বিবার্ষিক নির্বাচনে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে। পিবজা নির্বাচন পরিচালনা কমিটির পক্ষে প্রধান নির্বাচন কমিশনার মুহাম্মদ লুৎফুল কবীর মঙ্গলবার মধ্যে রাতে পিবজা নির্বাচন’ – ২০২৩ এর রোড ম্যাপ অনুযায়ী চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করেন।
এর আগে ২ জুন জাতীয় প্রেসক্লাবে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে নিরাপত্তার দায়িত্বে ছিল বাংলাদেশ রোভার স্কাউটের একদল চৌকস কর্মী। সম্পূর্ণ ভোট প্রক্রিয়া ভোট কেন্দ্রের বাহিরে বড় পর্দায় লাইভ প্রদর্শন হয়।
পিবজা কার্যনির্বাহী ৩১ সদস্য বিশিষ্ট কমিটির ১২টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা হয়। বাকি ১৯ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। যুগ্ম-সাধারণ সম্পাদক দুইটি পদে পাঁচজন প্রতিদ্বন্দ্বী করেন। এর মধ্যে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক সম্পাদক এবং সাপ্তাহিক যুগশঙ্খ পত্রিকার সম্পাদক ও প্রকাশক কামাল মোশারেফ ১১৭ পেয়ে ১নং যুগ্ম-সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন।
নির্বাচিতরা হলেন- সভাপতি অ্যাডভোকেট রুহী শামসাদ আরা, সহ-সভাপতি প্রিন্সিপাল এমএ মোনায়েম, মাহবুবুর রহমান, ড. মো. আবু বকর সিদ্দীক, সাধারণ সম্পাদক ডা. রবীন্দ্রনাথ রবিন, যুগ্ম মাধারণ সম্পাদক পদে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক সম্পাদক এবং সাপ্তাহিক যুগশঙ্খ পত্রিকার সম্পাদক ও প্রকাশক কামাল মোশারেফ ১ নং যুগ্ম-সাধারণ সম্পাদক এবং দানিয়েল মোহাম্মদ আওরঙ্গজেব হয়েছে পেয়ে দ্বিতীয় হয়েছেন।
অর্থ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন তাসলিমা খাতুন, সাংগঠনিক সম্পাদক বশিরুল আলম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক নাসরিন আক্তার, প্রচার ও প্রকাশনা রবিউল ইসলাম এবং স্বাস্থ্য সম্পাদক জাভেদ আহমেদ।
যারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন তারা হলেন, এস এম জাহাঙ্গীর আলম (ক্রীড়া সম্পাদক), মোহাম্মদ সাদিকুল ইসলাম (তথ্য গবেষণা সম্পাদক), মো. রিকুজ্জামান খান (সমাজ কল্যাণ সম্পাদক), মোহাম্মদ রফিকুল ইসলাম সুমন (দপ্তর সম্পাদক), রাজিবুল হাসান (আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক), এবিএম ইব্রাহিম খলিল (আইন ও কল্যাণ বিষয়ক সম্পাদক)। এর মধ্যে কার্যনির্বাহী সদস্যরা হলেন, এ আর এম মামুন, আদম মালেক, আলম শামস, ডা. মো. মারুফ নেওয়াজ, মো. সাইফুল ইসলাম স্বপন, মো. সারোয়ার হোসেন, মো. তানভীর হোসেন, মো. জামশেদ আকবর, মো. মোস্তাফিজুর রহমান, মীর মো. কবির হোসেন, মোহাম্মদ আনিসুজ্জামান, সাইদুল ইসলাম ও এস এম আলাউদ্দিন আল আজাদ আলিফ।







