চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জনপ্রিয় ভারতীয় র‌্যাপারের রহস্যজনক মৃত্যু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:১১ অপরাহ্ণ ১৩, ফেব্রুয়ারি ২০২৫
বিনোদন
A A

ভারতীয় জনপ্রিয় র‌্যাপার অভিনব সিংয়ের রহস্যজনক মৃত্যু হয়েছে। র‌্যাপ দুনিয়ায় যিনি ‘জাগারনাট’ নামে বেশ পরিচিত। প্রাথমিক তদন্তে পুলিশ এটিকে আত্মহত্যা বলে মনে করছেন। তবে র‌্যাপারের পরিবারের দাবী স্ত্রীর কারণেই এমন পথ বেছে নিয়েছেন অভিনব।

সম্প্রতি বেঙ্গালুরুর আবাসনের ফ্ল্যাট থেকেই উদ্ধার করা হয় অভিনব সিংয়ের মরদেহ। ওড়িয়া র‍্যাপার হিসেবে বেশ জনপ্রিয়তা লাভ করেছিলেন তিনি। হিট গান ‘কটক অ্যান্থেম’ দিয়েই রাতারাতি জনপ্রিয়তার শীর্ষে পৌঁছান অভিনব।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, অভিনব আত্মহত্যাই করেছেন। জানা গেছে, গেল রবিবার রাতে এই ঘটনা ঘটে। ইতিমধ্যেই এই রহস্যমৃত্যুর ঘটনায় বেঙ্গালুরুর মারাঠাহাল্লি থানায় অভিযোগ দায়ের হয়েছে।

অভিনবর পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, সাম্প্রতিককালে স্ত্রীয়ের সঙ্গে তার মনোমালিন্য চলছিল। দাম্পত্য কলহের জেরেই অবসাদে ভুগছিলেন ওড়িয়া র‍্যাপার। তাদের অনুমান, সম্ভবত সেই কারণেই চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন তিনি।

র‍্যাপারের পরিবার তার স্ত্রীর বিরুদ্ধে মানসিক নির্যাতনেরও অভিযোগ এনেছেন। অভিনবর পরিবারের পক্ষ থেকে পুলিশের কাছে জানানো হয়েছে, মিথ্যে অপবাদ দেওয়া হয়েছিল গায়ককে। সেই কারণেই মানসিক অবসাদে ভুগছিলেন তিনি।

পুলিশ বলছে, বেঙ্গালুরুর বাড়িতে বিষ খেয়ে আত্মহত্যা করেছেন অভিনব সিং। ময়নাতদন্তের পর তার দেহ ওড়িশার বাড়িতে পাঠানো হয়েছে।

Reneta

৩২ বছর বয়সী এই ব়্যাপার পেশায় ইঞ্জিনিয়ারও ছিলেন। কর্মসূত্রেই বেঙ্গালুরুতে থাকতেন তিনি। সেখানকার একটি বেসরকারি কোম্পানিতে কর্মরত ছিলেন অভিনব সিং। ‘জাগারনাট’ র‍্যাপারের মৃত্যুর খবরে শোকের ছায়া ওড়িয়া শোবিজ অঙ্গনে। –রিপাব্লিক ওয়ার্ল্ড

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ওড়িয়া র‌্যাপারগানরহস্য মৃত্যুর‍্যাপার
শেয়ারTweetPin

সর্বশেষ

‘শুভর মতো কষ্ট ইন্ডাস্ট্রিতে কেউ করেছে বলে আমার মনে হয় না’

এপ্রিল ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

আদালতের রায়ে ২০২৯ পর্যন্ত আমার মেয়াদ আছে: মেয়র শাহাদাত হোসেন

এপ্রিল ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বুধবার পশ্চিমবঙ্গে বাকি ১৪২ আসনের ভবিষ্যত নির্ধারণ

এপ্রিল ২৭, ২০২৬

শুটিংয়ে ব্যস্ত অন্তঃসত্ত্বা দীপিকা!

এপ্রিল ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

শিক্ষার্থীরা আর কোনো গুপ্ত রাজনীতি দেখতে চায় না: হুইপ রকিবুল ইসলাম

এপ্রিল ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT