চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জনপ্রিয় অভিনেতা রাইমোহনের ঝুলন্ত দেহ উদ্ধার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০৫ অপরাহ্ণ ২৪, জুন ২০২২
বিনোদন
A A
জনপ্রিয় অভিনেতা রাইমোহন হাসিমুখে দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

অভিনেত্রী রাশমিরেখা ওঝার ‘আত্মহত্যা’র সপ্তাহও পার হয়নি, এরমধ্যেই ভারতের ওড়িশা ফিল্ম ইন্ডাস্ট্রিতে আবারও শোকের খবর। এবার জনপ্রিয় অভিনেতা রাইমোহন পারিদার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সকালে ভুবনেশ্বরের প্রাচী বিহারে নিজের বাড়ি থেকে উদ্ধার হয় এই অভিনেতার মরদেহ। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, খুব সম্ভবত ‘আত্মহত্যা’ই করেছেন রাইমোহন পারিদা।

কী কারণে এমন সিদ্ধান্ত নিলেন এই অভিনেতা, সে ব্যাপারে এখনও কিছুই জানা যায়নি। অভিনেতার ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় পুলিশ। রাইমোহন স্ত্রী ও দুই মেয়েকে রেখে গেছেন।

Banglabid

একশো’র বেশি ওড়িশা সিনেমায় অভিনয় করেছেন রাইমোহন। শুধু ওড়িশাই নয়, বেশ কিছু ভারতীয় বাংলা ছবিতেও অভিনয় করেছেন তিনি। ২০১৫ সালে হারা পাটনায়েকের মৃত্যুর পর থেকে ওড়িশা ইন্ডাস্ট্রির সবচেয়ে চর্চিত ভিলেন ছিলেন রাইমোহন।

ছিলেন ওড়িশা ফিল্মের অন্যতম খল অভিনেতা

‘পাকা কম্বল পট ছাট্টা’ ছবি দিয়ে সিনেমায় হাতেখড়ি রাইমোহনের। তবে সাফল্য আসে‘সাগর’ সিনেমার হাত ধরে। এরপর সিঙ্গা বাহিনি, সুনা ভাউজা, মেন্টাল-এর মতো ছবির জন্য প্রশংসা কুড়িয়েছেন রাইমোহন।

এই অভিনেতার আকস্মিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য সৃষ্টি হয়েছে গোটা ওড়িয়া ফিল্ম ইন্ডাস্ট্রিতে। অভিনেতা সিদ্ধান্ত মহাপাত্র জানিয়েছেন,‘উনি অত্যন্ত সফল, টাকা-পয়সার সমস্যা থাকতে পারে না। উপযুক্ত তদন্তের প্রয়োজন’। গত সপ্তাহেই রাইমোহন ও তার পরিবারের সঙ্গে এক অনুষ্ঠানে দেখা হয়েছিল অভিনেতা সিদ্ধান্ত মহাপাত্রের। তিনি বলেন, কোনওভাবেই রাইমোহনকে অবসাদগ্রস্ত দেখায়নি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়ঝুলন্ত দেহরাশমিরেখা ওঝাসিনেমা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শনিবার বৃষ্টির সম্ভাবনা কম, সোমবার থেকে বৃষ্টিপাত

পরবর্তী

পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে কনসার্ট, গাইবেন একঝাঁক শিল্পী

পরবর্তী
পদ্মা সেতু ও শিল্পীদের ছবি, বাংলাদেশে সাংস্কৃতিক অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে কনসার্ট, গাইবেন একঝাঁক শিল্পী

প্রধানমন্ত্রীর জন্য অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিলের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে রাজধানীতে আনন্দ মিছিল

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT