চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু অক্টোবরে, ফাইনাল ২১ নভেম্বর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:০৬ অপরাহ্ণ ১১, জুন ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

প্রথমবার ১৪টি দেশ নিয়ে ছেলেদের ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করতে চলেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। সাউথ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া ২০২৭ সালে যৌথভাবে আয়োজন করবে ক্রিকেটের বৈশ্বিক আসরটি। পর্দা উঠবে আগামী বছর ৪ অক্টোবর, ২১ নভেম্বর ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে।

আহমেদাবাদে গত মেতে অনুষ্ঠিত আইসিসি বোর্ড সভায় প্রাথমিক সূচি অনুমোদন করা হয়েছে। আগামী জুলাইয়ে স্কটল্যান্ডের এডিনবরায় আইসিসির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) চূড়ান্ত অনুমোদন দেয়া হবে।

বিশ্বকাপের মোট ৫৪টি ম্যাচের অন্তত ৪১টি আয়োজন করবে সাউথ আফ্রিকা। দেশটির ৮ ভেন্যুতে হবে টুর্নামেন্টের অধিকাংশ খেলা। জিম্বাবুয়ে পাবে ৮ থেকে ১০টি ম্যাচ আয়োজনের সুযোগ, নামিবিয়ার মাঠে হবে তিনটি ম্যাচ।

জিম্বাবুয়ের ভেন্যুর তালিকায় নতুন করে যুক্ত হয়েছে ভিক্টোরিয়া ফলস। হারারে স্পোর্টস ক্লাব ও বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবের পাশাপাশি ভিক্টোরিয়া ফলসের ফালে মোসি-ওয়া-তুনিয়া আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে। স্টেডিয়ামটির নির্মাণকাজ চলতি বছরের শেষদিকে সম্পন্ন হওয়ার কথা এবং আগামী বছর আনুষ্ঠানিক উদ্বোধনের আগে সেখানে ঘরোয়া ক্রিকেট আয়োজন করা হবে।

২০০৩ সালের পর প্রথম আফ্রিকা মহাদেশে ফিরছে ছেলেদের ওয়ানডে বিশ্বকাপ। ২০০৩ সালে সাউথ আফ্রিকা, জিম্বাবুয়ে ও কেনিয়া যৌথভাবে বিশ্বকাপ আয়োজন করেছিল। পরে সাউথ আফ্রিকা ২০০৭ টি-টুয়েন্টি বিশ্বকাপ, ২০০৯ চ্যাম্পিয়ন্স ট্রফি এবং ২০২৩ নারী টি-টুয়েন্টি বিশ্বকাপ সফলভাবে আয়োজন করে।

২০২৭ বিশ্বকাপে অংশ নেবে ১৪ দেশ। আগের দুই আসরে অংশগ্রহণকারী দলের সংখ্যা ছিল ১০। নতুন ফরম্যাটে দলগুলোকে দুটি গ্রুপে ভাগ করা হবে, প্রতিটি গ্রুপে থাকবে ৭টি করে দল। গ্রুপপর্ব শেষে দুই গ্রুপের শীর্ষ তিনটি করে মোট ৬ দল জায়গা করে নেবে সুপার সিক্স পর্বে।

Reneta

আয়োজক দেশ সাউথ আফ্রিকা ও জিম্বাবুয়ে সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। তবে নামিবিয়াকে বিশ্বকাপে জায়গা নিশ্চিত করতে বাছাইপর্বের বাধা পেরোতে হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়ানডে বিশ্বকাপ ২০২৭জিম্বাবুয়েনামিবিয়াবাংলাদেশভারতলিড স্পোর্টসসাউথ আফ্রিকা
শেয়ারTweetPin1

সর্বশেষ

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ইসি পুরোপুরি প্রস্তুত: ভারপ্রাপ্ত স্পিকার

জুলাই ২৮, ২০২৬

সাউথ আফ্রিকায় আগুনে ৬ বাংলাদেশীর মৃত্যু

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

আহত জুলাই যোদ্ধা সুজনের নবজাতক কন্যার জন্য উপহার পাঠালেন প্রধানমন্ত্রী

জুলাই ২৮, ২০২৬
বিশ্ব যুব দক্ষতা দিবসের আলোচনায় প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর

প্রতি ৪ যুবকের একজন বেকার, প্রশিক্ষণের বাইরে ৪০ শতাংশ

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত।

গত ২০ বছরে তদবির ছাড়া চাকরি পাওয়ার ইতিহাস বিরল: ভূমি প্রতিমন্ত্রী

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT