চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপে পাকিস্তানের সব ম্যাচের সূচি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৩৭ অপরাহ্ণ ২৭, জুন ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

রাজনৈতিক অস্থিরতার কারণে এশিয়া কাপে পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছে না ভারত। অনেক নাটকীয়তার পর হাইব্রিড মডেলে এশিয়া কাপের ভেন্যু চূড়ান্ত হলেও, পাকিস্তান বিশ্বকাপ খেলতে ভারতে যাবে কিনা সেটির সমাধান হয়নি। সরকারের সবুজ সংকেতের অপেক্ষায় আছে বাবর আজমের দল। এরমাঝেই ওয়ানডে বিশ্বকাপের সূচি চূড়ান্ত করল আইসিসি।

বাংলাদেশের বিপক্ষে পাকিস্তান খেলবে ৩১ অক্টোবর, ভেন্যু কলকাতার ইডেন গার্ডেনস। পিসিবির আপত্তি সত্ত্বেও চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ম্যাচ আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামেই হতে চলেছে। হাইভোল্টেজ ম্যাচটি মাঠে গড়াবে ১৫ অক্টোবর।

এরআগে অবশ্য ৬ অক্টোবর ও ১২ অক্টোবর হায়দরাবাদে আসরে নিজেদের প্রথম দুই ম্যাচ খেলবে পাকিস্তান। সেই ম্যাচ দুটির প্রতিপক্ষ চূড়ান্ত হয়নি এখনও। বাছাইপর্ব পেরিয়ে আসা দুটি দল হবে খেলাগুলোর প্রতিপক্ষ।

বিশ্বকাপের খসড়া সূচি নিয়ে আপত্তি ছিল পিসিবির। দুটি ভেন্যু পরিবর্তন আনার দাবি জানিয়ে তারা আইসিসিতে চিঠিও পাঠিয়েছিল। অস্ট্রেলিয়ার বিপক্ষে বেঙ্গালুরুতে খেলবে পাকিস্তান, আফগানিস্তানের বিপক্ষে চেন্নাইয়ে।

পিসিবি চেয়েছিল, অস্ট্রেলিয়ার সঙ্গে ম্যাচটি চেন্নাইয়ে আর আফগানদের বিপক্ষে বেঙ্গালুরুতে খেলতে। দুই ভেন্যুর পরিবর্তন করলে ফেভারিট হিসেবে মাঠে নামতে পারবে বলে মনে করছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। চূড়ান্ত সূচিতে তাদের দাবি পূরণ করা হয়নি।

এক নজরে পাকিস্তানের ওয়ানডে বিশ্বকাপ সূচি

Reneta

পাকিস্তান-কোয়ালিফায়ার-১ (হায়দরাবাদ, ৬ অক্টোবর)
পাকিস্তান-কোয়ালিফায়ার-২ (হায়দরাবাদ, ১২ অক্টোবর)
ভারত-পাকিস্তান (আহমেদাবাদ, ১৫ অক্টোবর)
অস্ট্রেলিয়া-পাকিস্তান (বেঙ্গালুরু, ২০ অক্টোবর)
পাকিস্তান-আফগানিস্তান (চেন্নাই, ২৩ অক্টোবর)
পাকিস্তান-সাউথ আফ্রিকা (চেন্নাই, ২৭ অক্টোবর)
বাংলাদেশ-পাকিস্তান (কলকাতা, ৩১ অক্টোবর)
নিউজিল্যান্ড-পাকিস্তান (বেঙ্গালুরু, ৪ নভেম্বর)
ইংল্যান্ড-পাকিস্তান (কলকাতা, ১২ নভেম্বর)

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়ানডে বিশ্বকাপ ২০২৩পাকিস্তানলিড স্পোর্টসসূচি
শেয়ারTweetPin

সর্বশেষ

৩ বছরের মধ্যে পেঁয়াজ এবং আদা উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হবে দেশ

জুন ১৫, ২০২৬

ব্র্যাকের অভিজ্ঞতাভিত্তিক শিখন তরীর বহরে যুক্ত হলো নতুন তিন তরী

জুন ১৫, ২০২৬

স্বর্ণযুগের কিংবদন্তী অভিনেতা-অভিনেত্রীদের মিলনমেলা চ্যানেল আই কার্যালয়ে

জুন ১৫, ২০২৬

‘মনিবিস্কুট চ্যানেল আই বিশ্বকাপ ২০২৬’এর বিশেষ আয়োজনে চলচ্চিত্র জগতের মহাতারকারা

জুন ১৫, ২০২৬

সাংবাদিকদের সত্যকে তুলে ধরার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী

জুন ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT