ক্রিকেট

বিশ্বকাপে সবসময় ভালো খেলে পাকিস্তান

বলছেন ইয়ন মরগান

পাকিস্তান ক্রিকেট দলের খেলোয়াড়রা জয়ের উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তান ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে জয়ের আনন্দে একত্রিত হয়ে উদযাপন করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ইংল্যান্ডের বিশ্বজয়ী অধিনায়ক ইয়ন মরগান বলছেন, ২০২৩ বিশ্বকাপে পাকিস্তান যেকোনো দেশকে বিস্মিত করতে পারে। বড় টুর্নামেন্টগুলোতে তাদের এমন করার মতো সম্ভাবনা বা ক্ষমতা রয়েছে।

মরগান জোর দিয়েই বলছেন, পাকিস্তান দলে অসাধারণ কিছু প্রতিভা এবং প্রতিযোগিতামূলক মানসিকতা রয়েছে। বিশ্বকাপের মতো বড় আসরের চাপ সামলে অসাধারণ পারফরম্যান্স করতে পারে দলটি।

২০১৯ সালে ইংল্যান্ডের একমাত্র ওয়ানডে বিশ্বজয়ে নেতৃত্ব দেয়া মরগান বলেছেন, ‘আমি মনে করি যে দল এবারের বিশ্বকাপে সবাইকে চমকে দিতে পারে সেটি হল পাকিস্তান। সাধারণত দ্বিপাক্ষিক সিরিজের তুলনায় দলে ভালো প্রতিযোগী খেলোয়াড় রয়েছে। তাই বিশ্বকাপে, সত্যিই তাদের চেনারূপের চেয়ে ভালো পারফর্ম করে।’

বিশ্বকাপে পাকিস্তানের ক্রিকেটার মনোযোগীভাবে খেলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

এবারের বিশ্বকাপে পাকিস্তান প্রথম ম্যাচ খেলবে নেদারল্যান্ডসের বিপক্ষে, শুক্রবার আসরের দ্বিতীয় দিনে মাঠে নামবে বাবর আজমের দল।

বিষয়:ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ নেদারল্যান্ডস পাকিস্তান পিসিবি মরগান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…