চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রোটিয়াদের রেকর্ড মালার পর ব্যাটিংয়ে লড়াই শ্রীলঙ্কার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:০৯ অপরাহ্ণ ০৭, অক্টোবর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ব্যাটে হাতে শ্রীলঙ্কার বিপক্ষে তাণ্ডব চালিয়েছে সাউথ আফ্রিকা। প্রোটিয়াদের রেকর্ড মালার পর ব্যাটিংয়ে লড়াই করেছে শ্রীলঙ্কা। বিশ্বকাপের রেকর্ড রান তাড়ায় নেমে ১০২ রানে হারলেও নতুন এক রেকর্ডে প্রোটিয়াদের সঙ্গে নিজেদের নাম লিখিয়েছে লঙ্কানরা। বিশ্বকাপের ইতিহাসে এক ম্যাচে দুই ইনিংস মিলিয়ে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছে দুদল।

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাটে নেমে ৫ উইকেটে ৪২৮ রানের বড় সংগ্রহ পায় সাউথ আফ্রিকা। জবাবে নেমে ৩২৬ রানে থামে শ্রীলঙ্কা। দুই ইনিংস মিলিয়ে ম্যাচে মোট ৭৫৪ রান আসে। বিশ্বকাপে এটিই এক ম্যাচে সর্বোচ্চ রানের রেকর্ড। এর আগে ২০১৯ বিশ্বকাপে ৭১৪ রান করেছিল বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। নটিংহামে অস্ট্রেলিয়ার দেয়া ৩৮১ রান তাড়ায় নেমে ৩৩৩ রান করে বাংলাদেশ।

এক ম্যাচে সর্বোচ্চ রানের রেকর্ডের পাশাপাশি দিল্লিতে একক রেকর্ডের মহাকাব্য রচনা করেছে সাউথ আফ্রিকা। ৪২৮ রানের পাহাড়সম সংগ্রহে বিশ্বকাপের দুই নতুন রেকর্ডের মালিক তারা। বিশ্বকাপে সর্বোচ্চ রানের রেকর্ড এখন প্রোটিয়াদের। এর আগে ২০১৫ বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে ৬ উইকেটে ৪১৭ রান করেছিল অস্ট্রেলিয়া। ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ রানের তালিকায় নবম এটি।

এছাড়া বিশ্বকাপে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড নিজের করে নিয়েছেন প্রোটিয়া ব্যাটার এইডেন মার্করাম। ৪৯ বলে পূর্ণ করেন সেঞ্চুরি। এর আগে বিশ্বকাপের দ্রুততম সেঞ্চুরির মালিক ছিলেন আয়ারল্যান্ডের কেভিন ও’ব্রায়েন। ইংল্যান্ডের বিপক্ষে ২০১১ বিশ্বকাপে ৫০ বলে সেঞ্চুরি করেছিলেন আইরিশ ব্যাটার।

প্রোটিয়াদের দেয়া পাহাড়সম রান তাড়ায় নেমে শুরুতেই উইকেট হারালেও ঘুরে দাঁড়ায় শ্রীলঙ্কা। কুশল মেন্ডিস, চারিথ আশালঙ্কা ও দাসুন শানাকা দুর্দান্ত ইনিংসে লড়াই করে তারা। তিন ব্যাটারই পেয়েছেন ফিফটির দেখা। মেন্ডিস করেছেন ৪২ বলে ৭৬ রান, আশালঙ্কা ৬৫ বলে ৭৯ রান ও শানাকা ৬২ বলে ৬৮ রান করেছেন। এছাড়া ৩১ বলে ৩৩ রান করেছেন কাসুন রাজিথা।

ব্যাট হাতে লঙ্কানরা আশার আলো দেখলেও ধারাবাহিক উইকেট পতনে থেমেছে তাদের যাত্রা। ৪৪.৫ ওভার ব্যাট করে ৩২৬ রানে সবকটি উইকেট হারায় তারা।

Reneta

প্রোটিয়াদের হয়ে জেরাল্ড কোয়েটজি নিয়েছেন সর্বোচ্চ তিনটি উইকেট। কাগিসো রাবাদা, কেশব মহারাজ ও মার্কো জানসেন নেন দুটি করে উইকেট। এছাড়া লুনগি এনগিদি উইকেট নেন একটি।

এর আগে ব্যাটে নেমে তিন ব্যাটারের সেঞ্চুরিতে ৫ উইকেটে ৪২৮ রানের সংগ্রহ দাঁড় করায় সাউথ আফ্রিকা। মার্করাম ছাড়াও এদিন সেঞ্চুরির দেখা পেয়েছেন আরও দুই প্রোটিয়া ব্যাটার। ওপেনার কুইন্টন ডি কক করেছেন ৮৪ বলে ১০০। আর রসি ফন ডার ডুসেন ১১০ বলে খেলেছেন ১০৮ রানের ইনিংস। ঝড়ো ক্যামিওতে হেইনরিখ ক্লাসেন করেছেন ২০ বলে ৩২ রান। এছাড়া ডেভিড মিলার ২১ বলে ৩৯ রানে অপরাজিত ছিলেন।

বল হাতে লঙ্কানরা এদিন ছিল অসহায়। দলের সবচেয়ে সফল বোলার দিলশান মাদুশাঙ্কা দুই উইকেট পেলেও ৮৬ রান খরচ করেছেন। কাসুন রাজিথা ১ উইকেট পেয়েছেন ৯০ রান খরচায়। মাথিশা পাথিরানা খরচ করেছে ৯৫ রান ও দুনিথ ওয়েল্লালাগে দিয়েছেন ৮১ রান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সেমিলিডডি ককডুসেনমার্করামলিড স্পোর্টসশ্রীলঙ্কাসাউথ আফ্রিকা
শেয়ারTweetPin

সর্বশেষ

ঐতিহাসিক অর্জনেও নেই উচ্ছ্বাস; দেশের নীরবতায় অবাক ফারুকী!

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারেই গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

শাহজালাল বিমানবন্দরের ময়লার স্তূপে আগুন

জুলাই ২৫, ২০২৬

কথা রেখেছেন কুকুরেয়া, এঁকেছেন কোচের ট্যাটু

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

চিংতেচেনের চীনামাটির ঐতিহ্য পেল ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি

জুলাই ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT